খেলা

ম্যাচ নয়—প্রতিবাদের মঞ্চ! হালান্ড ঝড়ে উড়ে গেল ইসরায়েল 

সান নিউজ অনলাইন

শনিবার রাতের ম্যাচে রেকর্ডরাঙা হ্যাটট্রিক করেছেন নরওয়ের পোস্টারবয় আর্লিং হালান্ড। তার নৈপুণ্যে নরওয়ে ফুটবল দলের সাথে ৫-০ ব্যবধানে উড়ে গেছে ইসরায়েল।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইসরায়েলের বিপক্ষে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন নরওয়ে ফুটবল ফেডারেশন। ফিফা থেকে অনুমতি না পাওয়ায় খেলতে হয় তাদের। এই ম্যাচের টিকিট থেকে প্রাপ্ত অর্থ তারা ফিলিস্তিনের মানবিক খাতে অনুদানেরও ঘোষণা দিয়েছিলেন। সমস্ত ম্যাচ জুড়েই ছিলো দর্শকদের প্রতিবাদী আবহ।

ঘরের মাঠ অসলোর উলেভাল স্টেডিয়ামে ইসরায়েলকে আতিথিয়তা দিয়ে মাঠে নেমে দাপুটে পারফর্ম করেছে নরওয়ে। ৫৫ % বলের দখল রেখে তারা ১৬টি শট নেয়, যার ৫টিই লক্ষ্যে ছিল। বিপরীতে ৪টি শট নিয়ে মাত্র ১টি লক্ষ্যে রাখতে পারে ইসরায়েল। যদিও ইসরাইল কোনো গোল পায়নি। স্বাগতিক নরওয়ের হয়ে হালান্ড হ্যাটট্রিক করেছেন, বাকি দুটি গোল এসেছে ইসরায়েলি ফুটবলারদের আত্মঘাতি অবদানে।

ম্যাচের শুরুওর্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় নরওয়ে। যার শুরু ও শেষটা ইসরায়েলের আনান খলাইলি ও আদান নাকমার আত্মঘাতি গোল। মাঝে ২৭ মিনিটে ম্যাচে প্রথমবার গোলের দেখা পান হালান্ড। বিরতির পর ৬৩ ও ৭২ মিনিটে তিনি চূড়ান্ত পেরেক ঠোকেন। পাশাপাশি পূর্ণ করেন জাতীয় দলের হয়ে নিজের ৩য় হ্যাটট্রিক। এ ছাড়া টানা ১০ ম্যাচেই গোল করেছেন ম্যানচেস্টার সিটির এই তারকা। অবশ্য ম্যাচে তার গোলসংখ্যা আরও বাড়তে পারত। তার নেওয়া পেনাল্টি দু’বারই ঠেকিয়ে দেন ইসরায়েলের গোলরক্ষক।

এ ছাড়া মাঠে ‘শিশুদের বাঁচতে দাও’ স্লোগান সম্বলিত ব্যানার ও ‘ফ্রি গাজা’ লেখা টি-শার্ট পরে দর্শকরা উপস্থিত হন গ্যালারিতে। ২২-২৩ হাজার ধারণক্ষমতা সম্পন্ন গ্যালারি পুরোটা ভর্তি ছিল, যদিও ৩ হাজার দর্শকের আসন ফাঁকা রেখে সামনে বসানো হয় ইসরায়েলি সমর্থকদের। যেকোনো উপায়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই প্রশাসনের ওই সতর্কতামূলক ব্যবস্থা।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

টানা বর্ষণে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে রাঙামাট...

ছাত্রশিবির থেকে সাদিক কায়েমের বিদায় 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যা...

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

বিশ্বব্যাপী মুক্তির দিনেই বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের বহুল প...

ভয়াবহ বন্যা: ৭ জেলা বিপর্যস্ত, প্রাণহানি ৫৪ 

টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং বিভিন্ন এলাকায় ভূমিধসের কারণে দেশের কয়েকটি জেলায় ভয়...

৯ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, চট্টগ্রামে উন্নতির পূর্বাভাস 

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ৯ জেলায় চলমান স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আরও...

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। রোব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা