আন্তর্জাতিক

যুদ্ধ থামলেও গাজার বুকে কান্না থামেনি, ১৩৫ মরদেহ উদ্ধার

সান নিউজ অনলাইন

দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় ফিলিস্তিনিরা তাদের প্রিয়জনদের খোঁজে গাজার ধ্বংসস্তূপের নিচে অনুসন্ধান করছেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, যুদ্ধ থামার পর উদ্ধারকর্মীরা প্রথমবারের মতো বিধ্বস্ত এলাকাগুলোতে পৌঁছাতে সক্ষম হয়েছেন এবং আজ শনিবার ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ১৩৫ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়াও, গাজার বিভিন্ন স্থান থেকে আরও কয়েক ডজন মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গাজা শহরের আল-শিফা হাসপাতালে ৪৩টি এবং আল-আহলি আরব হাসপাতালে ৩০টি মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। নুসেইরাত, দেইর আল-বালাহ এবং খান ইউনিসের হাসপাতালগুলোতেও অন্যান্য মরদেহ এসে পৌঁছেছে।

এদিকে, কর্মরত চিকিৎসক জানিয়েছেন, শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় আরও ১৯ জন নিহত হয়েছেন এবং আগে আহত হওয়া একজন ব্যক্তি মারা গেছেন। নিহতদের মধ্যে গাজা শহরের দক্ষিণে ঘারবুন পরিবারের ১৬ জন সদস্য রয়েছেন, যাদের বাড়িতে রোয়া হামলা চালানো হয়। শেখ রাদওয়ানে আরও একজন এবং খান ইউনিসের কাছে হামলায় দুজন নিহত হন।

তবে এই হামলাগুলোর কোনোটির স্থানীয় সময় দুপুর ১২টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ঘটেছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা