খেলা

এক লাখ করে পারিশ্রমিক পাবেন নিভৃতে থাকা আকবর বাহিনী

ক্রীড়া প্রতিবেদক:

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর থেকেই যুবাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে গণমাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় গুঞ্জন; বিশ্বকাপ তো জয় শেষ, এরপর কি হবে এই ক্রিকেটারদের? এ ধরণের প্রশ্নের সরাসরি কোন উত্তর দেননি বিসিবি কর্মকর্তারা।

যদিও ইতিবাচক কথাই বলছিলেন সবাই, তারপরও পরিষ্কার উত্তরের আশা ছিল ক্রিকেটভক্ত সমর্থকদের। বিশ্বকাপ জয়ের পরদিন মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতির কণ্ঠেও প্রতিধ্বনিত হচ্ছিল আশাবাদের সুর। এ কথার প্রতিধ্বনি তুলেছিলেন। নিয়েছিলেন, তারা এ নিয়ে চিন্তা-ভাবনা করছেন। দিয়েছিলেন কার্যকর পরিকল্পনাও প্রণয়নের ইঙ্গিত।

অবশেষে আজ আকবর আলিদের দেশে ফেরার পর জানা গেল বিসিবির পরিকল্পনা। মিরপুরে বিশ্ববিজয়ী বীরদের বরণ করে নেয়ার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সেসব কথাই জানিয়েছেন বিসিবি অধিকর্তা নাজমুল হাসান পাপন। বললেন, বিশ্বজয়ী ক্রিকেটাররা যেন হারিয়ে না যায়, সে জন্য তাদের নিয়ে বড় পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি।

অধিনায়ক আকবর আলিকে পাশে বসিয়ে বিসিবি সভাপতি প্রতিষ্ঠানের পরিকল্পনার কথা জানাতে গিয়ে বলেন, ‘এই দলটিকে সম্পূর্ণ ইনট্যাক্ট রাখা হবে অনূর্ধ্ব-২১ দল হিসেবে। তাদের জন্য ভিন্ন ভিন্ন কোচিং স্টাফ এবং সর্বোচ্চ প্র্যাকটিস ফ্যাসিলিটি নিশ্চিত করা হবে। যত রকমের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়া যায় তার সবই দেয়া হবে। আগামী দুই বছর একসঙ্গে রেখে ট্রেনিং দেয়া হবে এবং এই পরবর্তী দুই বছর, প্রতি ক্রিকেটারকে মাসে এক লাখ টাকা করে পারিশ্রমিক দেয়া হবে। দুই বছর পর পারফরম্যান্স বিবেচনা করে নতুন সিদ্ধান্ত দেয়া হবে।’

এর আগে বিশ্বকাপ জয় করে বুধবার (১২ ফেব্রুয়ারি) দেশে ফেরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি মিরপুর শেরে বাংলা হোম অব ক্রিকেটে নিয়ে যাওয়া হয় তাদের। আর সেখানে আকবরবাহিনীরা লাল গালিচায় মাঠে প্রবেশ করেন। পরে জুনিয়র ক্রিকেটারদের কেক খাইয়ে সংবর্ধনা দেন বিসিবি সভাপতি পাপন।

প্রসঙ্গত, গত ০৯ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা