খেলা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

বিকেলে ফিরছেন বিশ্ব চ্যাম্পিয়নরা

ক্রীড়া প্রতিবেদক:

স্বপ্ন নয় এটাই বাস্তব, দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন ছিনিয়ে এনেছে টাইগার যুবারা। ইতিহাস গড়ে বিশ্ব চ্যাম্পিয়ন এখন বাংলাদেশ। আকবর আলির নেতৃত্বাধীন যুব দলকে বরণ করে নিতে প্রস্তত পুরো বাংলাদেশ। দেশে ফিরেই আকবর আলির দল পেতে যাচ্ছেন ওয়াটার ক্যানন স্যালুট। ক্রীড়াঙ্গনের কোন অর্জনে এবারই প্রথম এমন কিছুর নজির গড়তে যাচ্ছে বিসিবি।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, ১২ ফেব্রুয়ারি বুধবার বিকেলে ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বাংলাদেশের ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিমানবন্দরে পৌঁছার পরপরই ওয়াটার স্যালুটের মাধ্যমে আকবর, তামিম, সাকিব, রাকিবুল, শরিফুলসহ কোচিং স্টাফদের অভ্যর্থনা জানাবে বিমানবন্দর কর্তৃপক্ষ। মূলত বিমানবন্দরে কোন এয়ারলাইন্স ও বিমানের প্রথম ও শেষ যাত্রায় দেওয়া হয় ওয়াটার স্যালুট। বিমানের কোন কর্মকর্তার অবসরের সময়ও দেওয়া হয় এই বিশেষ স্যালুট। কিন্তু ক্রিকেট তথা দেশের ক্রীড়াঙ্গনে এমন নজির এই প্রথম।

বিমানবন্দরে পৌঁছার পরপরই আকবর আলীদের ফুলেল সংবর্ধনা দেয়া হবে। ছোট পরিসরে তাদের জন্য আয়োজনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর বিমানবন্দরেই কাটা হবে কেক, সেখান থেকে পুরো দল চলে যাবে সোজা বিসিবিতে।

এরইমধ্যে বিসিবিতে শুরু হয়েছে উৎসবের আমেজ। যুব দলের ছবি, ব্যানার, ফেস্টুনে ইতোমধ্যে ছেয়ে গেছে বিসিবি ভবনের দেয়াল।

বিসিবিতে ফিরে বিসিবির অন্যান্য আয়োজনের পর সংবাদ সম্মেলন শেষে যত দ্রুত সম্ভব ক্রিকেটারদের পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করবে বিসিবি। ঢাকার বাইরের ক্রিকেটাররা রাত কাটাবেন বিসিবিতেই।

বিসিবি কার্যালয়ে টাইগার যুবাদের বরণের প্রস্তুতি নিয়ে কথা বলেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

প্রধান নির্বাহী বলেন, আপনারা জানেন যে, অনূর্ধ্ব-১৯ দল আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকালে আসার কথা ছিল। সময় পরিবর্তন হয়ে এখন আগামীকাল বিকেল ৫টার দিকে এসে পৌঁছাবে তারা। তাই ওভাবেই পরিকল্পনা করা হচ্ছে। যেহেতু অনেকদিন ধরে ছেলেগুলো দেশের বাইরে ছিল তাই সবকিছু বিবেচনা করে আমরা যতটুকু সম্ভব স্বল্প সময়ের মধ্যে কিছু অ্যারেঞ্জমেন্ট রাখছি। বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়ে তাদের বোর্ডে নিয়ে আসার ব্যবস্থা করছি। অনুষ্ঠান শেষে যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিবারের কাছে পাঠানো হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা