পেনাল্টিতে জয় পেল রিয়াল
খেলা

পেনাল্টিতে জয় পেল রিয়াল

স্পোর্টস ডেস্কঃ

রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লা লিগার প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে রিয়াল বেটিসের মুখোমুখি হয় জিনেদিন জিদানের শিষ্যরা। এদিন শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টিতে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।

বেটিসের মাঠে ১৪ মিনিটেই লিড নিয়েছিল রিয়াল। এ সময় করিম বেনজেমার ক্রসে পা লাগিয়ে দারুণ এক গোল করেন ফ্রেডেরিকো ভালভার্দে। অবশ্য এরপর দারুণভাবে ম্যাচে ফেরে বেটিস। ৩৫ মিনিটে আইসা মান্ডি ও ৩৭ মিনিটে উইলিয়াম কারভালহো গোল করে এগিয়ে নেন বেটিসকে। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে তারা।

বিরতির পর ৪৮ মিনিটে বেটিসের এমারসন আত্মঘাতী গোল করে রিয়ালকে সমতায় ফেরান। কেবল আত্মঘাতী গোলই করেননি তিনি, ৬৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে বাকি সময় দশজনকে নিয়েই খেলতে হয় বেটিসকে।

পরে ম্যাচের ৮২ মিনিটে মার্কো বাত্রা বক্সের মধ্যে রিয়ালের বোর্জা মায়োরালকে ফাউল করেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। রক্তচক্ষু নিয়ে এই পেনাল্টির বিরোধিতা করে বেটিস। রেফারি বাধ্য হন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তথা ভিএআরের সহায়তা নিতে। ভিএআরে টিকে যায় পেনাল্টি। ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে দলকে কাঙ্খিত জয় উপহার দেন সার্জিও রামোস। এই জয়ে দুই ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ দাঁড়ালো ৪ পয়েন্ট।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা