চ্যাম্পিয়ন হিউম্যান রেসপেক্ট দলের ট্রফি গ্রহণ
খেলা

লাবলু স্মৃতি ক্রিকেটে চ্যাম্পিয়ন হিউম্যান রেসপেক্ট

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনযাপন ও যুব সমাজকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ফরিদপুরে শেষ হয়েছে বীর মুক্তিযোদ্ধা হাসিবুল হাসান লাবলু স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে হিউম্যান রেসপেক্ট এবং রানার্সআপ হয়েছে সি কে এস। টুর্নামেন্টের ফাইনালে মো. শিবলী ও সেমিফাইনালে আসিফ ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান।

লাবলু স্মৃতি সংঘের আয়োজনে শহরের আলীপুরের হাসিবুল হাসান লাবলু সড়কে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী টুর্নামেন্টে বিভিন্ন এলাকার ২০টি দল অংশ নেয়।

ফাইনাল ম্যাচ শেষে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত দশটায় পুরস্কার বিতরণ করা হয়। চূড়ান্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শিল্পপতি শামীম হক। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রিকেট দলের ওপেনার মো. নাইম। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিলু, আওয়ামী লীগ নেতা মনিরুল হাসান মিঠু, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।

পুরস্কার বিতরণের আগে মরহুম হাসিবুল হাসান লাবলুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রয়াত লাবলুর দুই ছেলে শরিফুল হাসান প্লাবন ও প্রলয় হাসান স্মৃতি পরিষদের নেতাদের নিয়ে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা