খেলা

অলিম্পিক আয়োজনে বদ্ধপরিকর জাপান

স্পোর্টস ডেস্ক:

চলমান করোনাভাইরাস মহামারির কারণে পিছিয়ে গেছে ২০২০ সালের টোকিও অলিম্পিক। তবে পরের বছর অলিম্পিক আয়োজনে মরিয়া জাপান। জাতিসংঘের সাধারণ সভায় জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এমনটাই জানালেন।

নব্য নির্বাচিত প্রধানমন্ত্রী সুগা জানান, ২০২১ সালে অলিম্পিক আয়োজনে বদ্ধপরিকর জাপান। করোনাভাইরাসের কারণে এবছরের সমস্ত খেলাধূলাই পিছিয়ে গেছে। চলতি বছরের মার্চ মাসেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং জাপান সরকারের যৌথ সিদ্ধান্তেই পিছিয়ে দেওয়া হয় টোকিও অলিম্পিক।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘একটা প্রণঘাতী ভাইরাস আমাদের জীবনকে থমকে দিয়েছে। তবে এটা চিরস্থায়ী নয়। পরের বছর আমরা একইসঙ্গে টোকিও অলিম্পিক আর প্যারালিম্পিক গেমস আয়োজন করতে মরিয়া। মহামারিকে হারিয়ে কিভাবে মনুষ্যত্বের জয় হয় তা আমরা প্রমাণ করে দেখাতে চাই।’

তবে পরের বছর অলিম্পিক আয়োজিত হলেও উদ্বোধনী অনুষ্ঠানসহ বেশ কিছু ইভেন্ট কাটছাট করার প্রস্তাবও দিয়েছেন উদ্যোক্তারা। করোনা পরিস্থিতির কারণেই এমন প্রস্তাব উদ্যোক্তাদের। ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হবে টোকিও অলিম্পিক, চলবে ৮ অগাস্ট পর্যন্ত। প্যারাঅলিম্পিক শুরু হবে ২৪ আগস্ট থেকে, চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা