খেলা

এবার পিসিবির বিরুদ্ধে পিএসএল'র মামলা

স্পোর্টস ডেস্কঃ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৬ দল। পিসিবির আর্থিক মডেল নিয়ে সন্তুষ্ট নয় টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিরা। তাই পিসিবির বিরুদ্ধে এই মডেল পরিবর্তন করতে হাইকোর্টে মামলা করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। খবর ইএসপিএন-ক্রিকইনফো’র।

ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি, পিএসএলের আর্থিক মডেলের সর্বোচ্চ সুবিধা ভোগ করছে পিসিবি। কিন্তু লোকসান গুণতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এ নিয়ে দীর্ঘদিন ধরেই পিসিবির সঙ্গে বিরোধ ছিল দলগুলোর। শেষ পর্যন্ত কোনও সুরাহা না পেয়ে আদালতে যেতে বাধ্য হয়েছে তারা।

এর আগে পিএসএল’র সম্প্রচারস্বত্ব নিয়ে আর্থিক দ্বন্দ্বের জেরে পিসিবির বিরুদ্ধে অবস্থান নিয়ে আদালতে যেতে বাধ্য হয়েছিল স্থানীয় প্রতিষ্ঠান ব্লিটস।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা