দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ সকল ক্রিকেটার
খেলা

দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ সকল ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্কিল ক্যাম্পে ডাক পাওয়া সকল খেলোয়াড়ের দ্বিতীয় পর্বের করোনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে। ক্যাম্পে মোট ২৭ জন ক্রিকেটার ডাক পান। বিসিবির আয়োজনে হোটেল সোনারগাঁওয়ে জৈব-সুরক্ষা পরিবেশে প্রবেশের আগে সকল খেলোয়াড়ের করোনা পরীক্ষা করানো হয়।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ১৮ জন এবং শনিবার (১৯ সেপ্টেম্বর) বাকি নয়জন ক্রিকেটার ও কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করানো হয়। গণমাধ্যমকে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় পর্বের করোনা পরীক্ষায় কারও পজিটিভ আসেনি।

প্রথম পর্বের করোনা পরীক্ষা হয়েছিল গেল ৬ ও ৭ সেপ্টেম্বর। তাতে শুধুমাত্র সাইফ হাসান ও ট্রেনার নিক লির করোনা পজিটিভ আসে।

শ্রীলঙ্কা সফরটি চূড়ান্ত হলে আগামী ২৭ সেপ্টেম্বর দেশত্যাগ করবে বাংলাদেশ দল। কিন্তু বাংলাদেশ নিজেদের অবস্থান স্পষ্ট করার পরও শ্রীলঙ্কা এখনো কোনো কিছু সাড়া দেয়নি। শ্রীলঙ্কায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হলে সফরে যাবে না বাংলাদেশ। সাতদিনের বেশি কোয়ারেন্টাইন করবেন না টাইগাররা, এমনকি কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় অনুশীলনের সুবিধাও চেয়েছে বাংলাদেশ। কিন্তু তাতে রাজি নয় শ্রীলঙ্কা।

সান নিউজ/ বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা