হেরে গেলেন রাফায়েল নাদাল
খেলা

হেরে গেলেন রাফায়েল নাদাল

স্পোর্টস ডেস্ক:

কোয়ার্টার ফাইনালে হেরে ইতালি ওপেন থেকে ছিটকে গেলেন টেনিস তারকা রাফায়েল নাদাল। রোববার (২০ সেপ্টেম্বর) আর্জেন্টিনার দিয়েগো সোয়ারৎম্যানের কাছে স্ট্রেট সেটে হারলেন রাফা। খেলার ফল ৬-২, ৭-৫।

এর আগে নয়বার মুখোমুখি হয়েছিলেন সোয়ারৎম্যান এবং নাদাল। প্রতিবারই জিতেছেন নাদাল। সোয়ারৎম্যানের বিরুদ্ধে তাঁর রেকর্ড ছিল ১০০ শতাংশ জয়। কিন্তু এবারই প্রথম সেই রেকর্ড ভেঙে স্প্যানিশ কিংবদন্তীকে ছিটকে দিলেন সোয়ারৎম্যান।

সেকেন্ড সেটে সোয়ারৎম্যান ৫-৪ এ এগিয়ে গেলেও নাদাল ব্রেক পয়েন্ট পেয়ে স্কোর ৫-৫ করে ফেলেন।

ফরাসি ওপেনের প্রস্তুতিটা তেমন ভালো না বিশ্ব র‍্যাংকিং এ দ্বিতীয়স্থানে থাকা নাদালের। টাইব্রেকে ফের নাদালের পয়েন্ট ছিনিয়ে নিয়ে ম্যাচ পকেটে পুরে নেন সোয়ারৎম্যান। এরপর ফরাসি ওপেনে আবার খেলতে দেখা যাবে নাদালকে।

তবে কোয়ার্টার-ফাইনালে জয় পেয়েছেন বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নোভাক জোকোভিচ। জার্মানির ডমিনিক কোয়েপফারকে ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে হারান ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই খেলোয়াড়। সেমি-ফাইনালে নরওয়ের কাস্পার রাডের মুখোমুখি হবেন জোকোভিচ।

সান নিউজ/ বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা