বায়ার্নের জার্সিতে খেলবেন থিয়াগো
খেলা

বায়ার্নের জার্সিতে খেলবেন থিয়াগো

স্পোর্টস ডেস্কঃ

বায়ার্ন মিউনিখের থিয়াগো আলকান্তারার সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে লিভারপুল। সাড়ে তিন কোটি ডলার খরচ করে স্পেনের মিডফিল্ডারকে দলে টানলো ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। অ্যানফিল্ডে তার গায়ে উঠবে ছয় নম্বর জার্সি।

ইয়ুর্গেন ক্লপের দল প্রাথমিকভাবে ২ কোটি ৬০ ডলার দেবে এই স্প্যানিশ তারকাকে। পারফরম্যান্স ও দলের সাফল্যের ওপর ভিত্তি করে তাকে সাড়ে তিন কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অল রেডরা।

মার্সিসাইড ক্লাবে থিয়াগোর দলবদলের গুঞ্জন অনেক আগে থেকে শোনা যাচ্ছিল। তবে এ ব্যাপারে লিভারপুল মুখে কুলুপ লাগিয়েছিল। লিভারপুলের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সেরে ২৯ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ‘এটা অন্যরকম এক অনুভূতি। অনেক দিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। আমি অনেক খুশি।’

থিয়াগোর প্রশংসা করলেও এ মাসের শুরুতে সংবাদ সম্মেলনে তার লিভারপুলে আসার খবর উড়িয়ে দেন কোচ ক্লপ। এই মিডফিল্ডারকে নিয়ে এবার প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার মিশন তার। স্বপ্ন চ্যাম্পিয়নস লিগ জেতার।

আগামীকাল রোববার চেলসির বিপক্ষে ক্লপের দলে খেলতে পারবেন না থিয়াগো। তবে রেডদের হয়ে বুধবার লিগ ওয়ানের ক্লাব লিংকনের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচে তার অভিষেক হতে পারে নতুন জার্সিতে।

সান নিউজ/ বিএম/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা