দুয়েকদিনের মধ্যে চূড়ান্ত হবে শ্রীলংকা সফর
খেলা

দুয়েকদিনের মধ্যে চূড়ান্ত হবে শ্রীলংকা সফর

স্পোর্টস প্রতিবেদক:

দুয়েকদিনের মধ্যেই বাংলাদেশের আসন্ন সফর নিয়ে শ্রীলংকা তাদের সিদ্বান্ত দিবে বলে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির মিডিয়া এন্ড কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস বলেন, যেহেতু বিষয়টি শ্রীলংকার জাতীয় ইস্যু, তাই বাংলাদেশের প্রস্তাব নিয়ে জবাব দিতে কোনও চাপ দেয়নি বোর্ড।

তিনি বলেন, ‘আমরা পরিস্কার করেছি, কোয়ারেন্টাইন পর্ব কমাতে হবে, আমাদের অনুশীলনের সুযোগ দিতে হবে, অন্যথায় আমাদের পক্ষে সিরিজটি খেলা সম্ভব নয়।’

জালাল আরও বলেন, ‘আমরা এখন শ্রীলংকার জবাবে অপেক্ষায় আছি। শ্রীলংকা তাদের সিদ্বান্ত জানাবে। তবে এটি যেহেতু তাদের জাতীয় ইস্যু, তাই শ্রীলংকা ক্রিকেট কোন সিদ্বান্ত নিতে পারে না। আপনারা জানেন, তাদের টাস্কফোর্স রয়েছে, তারা কোভিড-১৯ নিয়ন্ত্রণ করে। তাই দ্রুত জবাব দেয়ার জন্য আমরা তাদের উপর চাপ সৃষ্টি করতে পারি না। আমরা তাদের জবাবের জন্য অপেক্ষা করছি। আশা করছি, আগামী দুই-তিনদিনের মধ্যে আমরা জবাব পেয়ে যাবো।’

জালাল বলছেন, শ্রীলংকা যাই করুন না কেন, বাংলাদেশ নিজেদের প্রস্তুতি নিচ্ছে সফরের বিষয়ে আমরা এখনো ইতিবাচক।

তিনি বলেন, ‘আমরা প্রস্তুত। আমাদের যেমন প্রয়োজন, সেভাবেই প্রস্তুতি নিয়েছি। যদি কোন ইতিবাচক উত্তর আসে, তবে এক সপ্তাহের মধ্যে সকল আনুষ্ঠানিকতা আমরা সম্পন্ন করতে পারবো। তবে তারা জবাব দিতে সময়ক্ষেপণ করলেই সমস্যা বাড়বে।’

সিরিজকে সামনে রেখে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে খেলোয়াড়দের করোনা পরীক্ষা শুরু করবে বিসিবি। পুরানো সূচি অনুসারে, আগামী ২৭ অক্টোবর কলম্বোর উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশের। আগামী ২৪ অক্টোবর থেকে প্রথম টেস্ট শুরুর সূচি ছিলো।

সান নিউজ/আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা