সংগৃহীত ছবি
জাতীয়

কমছে শীত, স্বস্তি ফিরেছে জনজীবনে

নিজস্ব প্রতিবেদক: মাঘ মাসের মাঝামাঝি সময়ে রাজধানীতে কিছুটা কমেছে শীতের প্রকোপ। এতে করে কিছুটা স্বস্তি ফিরেছে শহুরে জনজীবনে। জীবিকার তাগিদে সকাল থেকেই যারা কর্মের খোঁজে বেরিয়ে আসেন তারাই জানান, গত দু-এক দিনের মধ্যে শীত কিছুটা হালকা হয়েছে কিন্তু হিমেল বাতাসে ঠান্ডার অনুভূতি একেবারেই নেই এমনটিও বলা চলে না।

আরও পড়ুন: অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা

শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৭টায় প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসেও এসেছে তাপমাত্রার বৃদ্ধির বিষয়টি। এতে বলা হয়েছে, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহের তুলনায় এবারের সপ্তাহের শুরুতেই এমন তাপমাত্রা দেখা মিলল।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরেজমিনে সকালে রাজধানীর ধানমন্ডি ও নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায়, সকালের পরিবেশ অনেকটাই স্বাভাবিক। গত কয়েকদিনের কুয়াশাচ্ছন্ন পরিবেশ আজ নেই। খুব সকালে বেলায়ই দেখা মিলেছে সূর্যের। জনজীবনেও বেড়েছে কর্মচাঞ্চল্য। সড়কে মানুষের উপস্থিতিও আগের তুলনায় বেড়েছে। শীতের কারণে সকালে সড়কে মানুষ কম থাকায় অন্যান্য দিন রিকশাচালক, গণপরিবহন কর্মী এবং ফুটপাতের চা-সিগারেট বিক্রেতারা যেমন অলস সময় কাটাতেন আজ তেমনটি নেই। ছুটিরদিন হওয়ার পরও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কগুলোতে বেড়েছে গাড়ি ও মানুষের উপস্থিতি। বাজারগুলোতেও সকাল থেকেই দেখা গেছে মানুষের ভিড়।

আরও পড়ুন: চীনের আরও সহযোগিতা চান প্রধানমন্ত্রী

সায়েন্স ল্যাবরেটরি এলাকার ভাসমান দোকানি রফিকুল ইসলাম জানান, সকাল থেকেই চা- সিগারেট বেশি চলে। কিন্তু শীত বেশি থাকলে সড়কে মানুষজন কম থাকেন।তখন আমাদের বিক্রি কমে যায়। গত সপ্তাহ জুড়ে খুব কম বেচাকেনা হয়েছে। এসব এলাকার পাইকারি মার্কেটগুলোতে তো সকাল থেকেই কেনাবেচা শুরু হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা