জাতীয়

বিজ্ঞান চর্চা বাড়াতে হবে

নিজস্ব প্রতিবেদক : বিজ্ঞানমনস্ক জাতি গড়তে বিজ্ঞান চর্চা বাড়াতে হবে। এর জন্য বিজ্ঞানের প্রতি ভালোবাসা দরকার। বিজ্ঞানের আলোয় শিক্ষার্থীদের হাত ধরে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আরও পড়ুন : বিএনপি দেশের ডামি বিরোধী দল

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৪৫তম বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, যে দেশ বিজ্ঞানে যত এগিয়ে থাকে সে দেশ তত উন্নত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার বিজ্ঞান শিক্ষাকে উৎসাহিত করছে। বিজ্ঞান শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে নিয়ামকের ভূমিকা পালন করবে।

আরও পড়ুন : অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন , সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা এবং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। এরপর শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন খাদ্যমন্ত্রী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

রাউন্ড অব ৩২: ব্রাজিল–জাপান, আর্জেন্টিনা–কেপ ভার্দে মুখোমুখি

ফিফার নতুন ফরম্যাটের বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে এবার শুরু হচ্ছে সবচেয়ে রোমাঞ্...

কুয়েত–বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার দাবি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের...

ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন স্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা