সংগৃহীত
জাতীয়

পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৩ দিনের রাষ্ট্রীয় সফরে তৃতীয়বারের মতো নিজ জেলা পাবনায় পৌঁছেছেন।

আরও পড়ুন: আবারও বাড়ল তেলের দাম

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার ঈশ্বরদী বিমানবন্দর এসে পৌঁছান এ রাষ্ট্রপতি। সেখান থেকেই সড়কপথে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন।

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৫ জানুয়ারি) বৈরী আবহাওয়ার কারণে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার ঘন কুয়াশার মধ্যে পড়ে আবার ঢাকায় ফিরে যায়। গতকালের কর্মসূচি তাই স্থগিত করা হয়।

আরও পড়ুন: লাইসেন্স বিহীন হাসপাতাল বন্ধের নির্দেশ

জানা গেছে, সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার শেষে বিশ্রাম গ্রহণ করে স্থানীয় কর্মসূচিতে রাষ্ট্রপতি অংশগ্রহণ করবেন। তিনি সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন আজ।

আগামী বুধবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় পাবনার স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন রাষ্ট্রপতি। দুপুর ১টার দিকে ফের সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন। পরে ১৮ জানুয়ারি দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

আরও পড়ুন: নির্বাচনোত্তর চক্রান্ত শেষ হয়নি

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান জানান, ৪ দিনের সফরে গতকাল সোমবার মহামান্য রাষ্ট্রপতি স্যার পাবনায় পৌঁছানোর কথা থাকলেও মানিকগঞ্জ পর্যন্ত এসে ঘন কুয়াশার মধ্যে পড়ে। রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি মানিকগঞ্জ থেকে ঢাকায় ফিরে যায়। পাবনায় আসতে না পারায় সোমবারের সফর স্থগিত করা হয়েছে। তিনি আজকে দুপুরের দিকে ঈশ্বরদী বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তিনি সড়কপথে পাবনায় পৌঁছেছেন।

জেলা প্রশাসক আরও বলেছেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সেজন্য সর্বদা প্রশাসন তৎপর রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ঝালকাঠিতে দুই দফা দাবিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে ঝালকাঠিত...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা