সংগৃহীত ছবি
বাণিজ্য

আবারও বাড়ল তেলের দাম 

নিজস্ব প্রতিবেদক: ঘোষণা ছাড়াই সয়াবিন তেলের দাম ৪ টাকা বেড়েছে। দু’দিন ধরে ঢাকার বাজারে বোতলজাত সয়াবিন ১৭৩ টাকা লিটার বিক্রি হচ্ছে। হঠাৎ কাঁচামরিচের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। দেশি পেঁয়াজের কেজিতে বেড়েছে ৫ টাকা। তবে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় শীতের সবজি কিনে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা।

আরও পড়ুন: বাণিজ্য মেলার পর্দা উঠবে ২১ জানুয়ারি

আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো জানান, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমলেও ডলার সংকটে খরচ বেড়ে গেছে। ৪ টাকা বাড়ানোর পরও লিটারে ১৩ থেকে ১৪ টাকা লোকসান গুনতে হচ্ছে।

প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম লিটারে ৫ টাকা কমানো হয়। এর পর থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৯, পাঁচ লিটার ৮২৫ এবং খোলা পামঅয়েল ১২৪ টাকা দরে বিক্রি হয়ে আসছে।

কিন্তু বুধবার ও গতকাল বৃহস্পতিবার বাজারে খুচরা পর্যায়ে ১ লিটারের বোতল সয়াবিন বিক্রি হচ্ছে ১৭৩ টাকায়। দুই লিটারের বোতল ৩৪৬, ৩ লিটার ৫২০ ও ৫ লিটার ৮৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: চালের দাম বাড়ল

চিনির বাজার এখনও অশান্ত। প্যাকেট চিনি নেই বললেই চলে। খোলা চিনির কেজি ১৪৫-১৫০ টাকা। প্রায় এক মাস ধরে চাল, আটা ও ময়দার বাজার বাড়তি। সরকারি সংস্থা টিসিবির তথ্য বলছে, এক মাসে আটার দাম ১০ শতাংশের বেশি এবং ময়দা প্রায় ১৭ শতাংশ বেড়েছে। এ সময়ে মাঝারি চালের দাম সাড়ে ৬, মোটা ৩ ও সরু চালের দাম প্রায় দেড় শতাংশ বেড়েছে।

গত মঙ্গলবার কেজি ছিল ৪০-৬০ টাকা।গতকাল থেকে প্রায় দ্বিগুণ বেড়ে বিক্রি হচ্ছে ৭০-১০০ টাকা কেজি।

আরও পড়ুন: সবজির বাজারে চড়া দাম

নতুন আলু বাজারে এলেও দামে তার প্রভাব পড়েনি। পুরোনো আলু ৫০-৫৫ এবং নতুন আলু ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি করছে ছোট ব্যবসায়ীরা। দেশি পেঁয়াজ ৫-৬ দিন ধরে বাড়তি থাকলেও এক দিনের ব্যবধানে গতকাল খুচরা বাজারে ৫ টাকা বেড়ে বিক্রি হয় ১৩০-১৪০ টাকা। আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়। গত বছর এই সময়ে দুই ধরনের পেঁয়াজের কেজি ৫০ টাকার আশপাশে ছিল।

শীতের প্রায় সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে। দামও ক্রেতার নাগালে। ফুলকপি ও বাঁধাকপি ৩০-৪০ টাকার মধ্যে কেনা যাচ্ছে। বেশির ভাগ সবজি ৫০ টাকার আশেপাশের দরেই রয়েছে। এক সপ্তাহ ধরে মাছের বাজারও স্থিতিশীল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা