সংগৃহীত
জাতীয়

চলতি বছরেই শেষ এক্সপ্রেসওয়ের কাজ

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন চলতি বছরের মধ্যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ সমাপ্ত হবে।

আরও পড়ুন: রেমিট্যান্স অর্থনীতির চালিকাশক্তি

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে সেতু ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি ।

কাদের জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ ৫০% সম্পন্ন হয়েছে। বিমানবন্দর এলাকা থেকে ফার্মগেট পর্যন্ত অংশে যান চলাচল শুরু হয়েছে। বাকি অংশ চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত কাজ ২০২৪ সালের মধ্যেই সম্পন্ন করা হবে।

সেতুমন্ত্রী আরও বলেন, দৈনিক ২ কোটি টাকা টোল পদ্মা সেতুতে আদায় হচ্ছে ও এ পর্যন্ত পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ১২৫২ কোটি টাকা।

এছাড়াও চলতি বছরে জুনের মধ্যেই গাজীপুরে বিআরটিএ প্রকল্পের কাজ সমাপ্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: দাম বেশি নিলে ৩৩৩ নম্বরে ফোন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, এখন মনের সুখের জন্য বিএনপি নেতারা আবোল তাবোল কথা বলছেন। কাউকে
দেশের সমৃদ্ধি নিয়ে ঈর্ষা করা উচিত নয়। দেশের স্বার্থই সবার আগে। যে সরকার উন্নয়ন করে তার প্রশংসা করা উচিত তবে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের সেটা হয় না।

তিনি আরও বলেন, তারা (বিএনপি) নির্বাচন করতে দেবে না, নির্বাচনটা আমরা ভালোভাবে করে ফেলেছি। ভয়ের কারণ নেই। তারা আতঙ্ক সৃষ্টি করে। গুপ্তভাবে আক্রমণ, অগ্নিসন্ত্রাস, যারা এসব অপকর্ম করে, কে কি বলল আমরা মাথা ঘামাই না।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা