ছবি-সংগৃহীত
জাতীয়

স্থগিত হলো ডিসি-ইউএনওদের গাড়ি কেনা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচন সামনে রেখে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য বিলাসবহুল ২৬১ গাড়ি কেনার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

আরও পড়ুন: ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান

সরকারি যানবাহন অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র বলছে, ব্যয়বহুল এ প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কার্যালয় অনুমোদন না দিয়ে ফেরত পাঠিয়েছে। একই সঙ্গে তিনটি পর্যবেক্ষণ তুলে ধরে সেসবের জবাব দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, নির্বাচনের সময় সাধারণত ডিসিরা রিটার্নিং কর্মকর্তা ও ইউএনওরা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এমন ২৬১টি জন কর্মকর্তার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) বা জিপ কেনার প্রস্তাব করা হয়েছিল। যা গত ১১ অক্টোবর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এতে প্রতিটি গাড়ির মূল্য প্রায় দেড় কোটি টাকা ধরে মোট ৩৮১ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে দরপত্র ছাড়া সরাসরি গাড়িগুলো কেনার সিদ্ধান্ত হয়েছিল।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিক বিক্ষোভে গুলি, নিহত ১

কিন্তু ডলার সংকটের কারণে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নতুন গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়েছে। সেই সঙ্গে তিনটি পর্যবেক্ষণ তুলে ধরে সেসবের জবাব দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রমতে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যেসব পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, তাতে নতুন গাড়ি কেনার বিষয়ে ইতিবাচক মনোভাব মনে হয়নি। ফলে নির্বাচনের আগে নতুন গাড়ি পাচ্ছেন না ডিসি-ইউএনওরা।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

আশ্বিনের শেষে তেঁতুলিয়ায় তাপমাত্রা ২০ ডিগ্রিতে

আশ্বিনের শেষপ্রান্তে এসে উত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের...

ঢাকা মেডিকেলের বাথরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথর...

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে পালিয়েছে মার্কিন বাহিনী

ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী পালিয়েছে এবং ১...

দেশের বাজারে কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদে...

বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন কিরণ রাও

সময় বদলের সঙ্গে পরিবর্তন এসেছে মানুষের প্রেম, সম্পর্ক ও অনুভূতি প্রকাশের ধরনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা