সংগৃহীত
জাতীয়

পুলিশ হত্যার বিচার ত্বরিত গতিতে হবে

নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা দেখেছি গতকাল এই বিএনপি জামায়াত ষড়যন্ত্র করে একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে হত্যা করেছে। এখন আর দেশে কেউ বিচারের ঊর্ধ্বে নয়৷ কথা দিলাম, এর বিচার ত্বরিত গতিতে করা হবে।

আরও পড়ুন: ‘ডক্টর অব লজ’ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

রোববার (২৯ অক্টোবর) সকালে গাজীপুর মহানগরীর মারিয়ালীতে নবনির্মিত রেজিস্ট্রেশন কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে এসব জানান তিনি।

আনিসুল হক বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। রাজনীতি গণতন্ত্রের একটি অংশ। রাজনীতিতে দেশের উন্নয়নের কথা বলতে কারও বাধা নেই তবে রাজনীতির নামে যদি সহিংসতা করা হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলবো। আপনারা দেখেছেন, প্রধান বিচারপতির বাসভবনের ফটকে লাথি মেরেছে। আমি মনে করি, বিচার বিভাগে যারা কাজ করে তাদের বুকে লাথি মারা হয়েছে। অবশ্যই এটির বিচার করা হবে।

আরও পড়ুন: হরতাল ডাকে বিএনপি

তিনি আরও জানান, স্বার্থ ও ক্ষমতা বিএনপির রাজনীতি হচ্ছে সেটাই। ২০০৮, ১৪ ও ১৮ সালে প্রধানমন্ত্রী জনগণের ভোটে সরকার গঠন করলেন। তারপর থেকেই বাংলাদেশের উন্নয়ন। এ উন্নয়ন ব্যহত করার জন্য, দেশ যেনো নিজের পায়ে দাঁড়াতে না পারে, ৪১ সালের মধ্যে দেশ যেনো মধ্যম আয়ের দেশ না হতে পারে তাই বিএনপি জামায়াত ষড়যন্ত্র করছে। সে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ব্যহত করতে দেওয়া হবে না।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আইনমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত) উম্মে কুলসুম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সাংসদ শামছুন্নাহার ভূঁইয়া, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা