সংগৃহীত ছবি
জাতীয়

ফিলিস্তিনে হতাহতদের স্মরণে শোক

নিজস্ব প্রতিবেদক : ইসরাইলি বর্বর হামলায় নিহত ফিলিস্তিনি শিশু ও হতাহতদের জন্য শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।

আরও পড়ুন : উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ

রোববার (২২ অক্টোবর) বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। চলতি সংসদের শেষ বা ২৫তম অধিবেশনের শুরুতেই তিনি শোক প্রস্তাব উত্থাপন করেন।

স্পিকার বলেন, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরাইলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহত শিশু ও হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

আরও পড়ুন : গাজায় রাতভর হামলায় নিহত ৫৫

এ ছাড়া মরক্কো ও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যা, ভারতের সিকিমে ভারী বর্ষণ ও বন্যা এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশসহ বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

উত্থাপিত শোকপ্রস্তাবগুলো ব্যতীত যদি কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে, তবে তার বা তাদের নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে তা পরবর্তী সময়ে শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে বলেও উল্লেখ করেন স্পিকার।

আরও পড়ুন : ডেঙ্গু কাড়ল আরও ৯ প্রাণ

প্রসঙ্গত, ফিলিস্তিনের হতাহতদের জন্য শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়। এর আগে শুক্রবার (২০ অক্টোবর) সারা দেশের সব মসজিদে জুমার নামাজের পর ফিলিস্তিনের জন্য দোয়া এবং সব ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা