ছবি: সংগৃহীত
জাতীয়

ঝুঁকিমুক্ত সড়ক নিশ্চিতে কার্যক্রম অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সহজ, আরামদায়ক ও ঝুঁকিমুক্ত সড়ক যোগাযোগ নিশ্চিতকল্পে নানামুখী উদ্যোগ ও কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: সড়ক নিরাপত্তায় ৬ দফা বাস্তবায়ন করা হচ্ছে

দিবসটির এবারের প্রতিপাদ্য হলো- ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।’

বাণীতে রাষ্ট্রপতি বলেন, টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নত পরিবহন ব্যবস্থার বিকল্প নেই। এ লক্ষ্যে উন্নত ও দক্ষ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সরকারের গৃহীত নানামুখী উদ্যোগ পরিবহন খাতে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে এবং দেশব্যাপী বিস্তৃত যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে।

আরও পড়ুন: চলতি সংসদের শেষ অধিবেশন বিকেলে

তিনি বলেন, প্রেক্ষিত পরিকল্পনা-২০৪১ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের সব মহাসড়ক ৬ লেন এবং ২০৪১ সালের মধ্যে ৮ লেনে উন্নীতকরণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

সম্প্রতি মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। এছাড়া কর্ণফুলীর বুক চিরে তৈরি করা হয়েছে টানেল।

বাঙালির আত্মমর্যাদার প্রতীক পদ্মাসেতু চালুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটেছে। এসব পদক্ষেপ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বপ্নের এক নতুন বাংলাদেশ তৈরি করেছে।

আরও পড়ুন: সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা

মো. সাহাবুদ্দিন বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো সড়ক নিরাপত্তা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে ক্রমান্বয়ে সড়কে মোটরযানের সংখ্যা ও সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

সড়ক দুর্ঘটনার ফলে মানুষের শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয় এবং অনেক পরিবার চরম বিপর্যয়ের মধ্যে পড়ে।

দুর্ঘটনা রোধে সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের পাশাপাশি মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও এর সাথে সংশ্লিষ্ট সবার এ সংক্রান্ত আইন ও বিধি-নিষেধ জানা ও সেগুলো মেনে চলার বিকল্প নেই।

আরও পড়ুন: আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

রাষ্ট্রপতি আরও বলেন, সহজ, আরামদায়ক ও ঝুঁকিমুক্ত সড়ক যোগাযোগ নিশ্চিতকল্পে সড়ক ডিভাইডার নির্মাণ, ঝুঁকিপূর্ণ বাঁক সরলীকরণ, ফ্লাইওভার, আন্ডারপাস, ওভারপাস নির্মাণ, ট্রাফিক সাইন ও সিগন্যাল স্থাপন, পুনঃস্থাপন, গাড়ি চালকদের প্রশিক্ষণ প্রদানসহ নানামুখী উদ্যোগ ও কার্যক্রম অব্যাহত আছে।

এ সময় সড়ককে দুর্ঘটনামুক্ত করতে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ ও সবার সচেতনতা বৃদ্ধিতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সূত্র: বাসস

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

মেট্রোরেলের কমলাপুর অংশ নিয়ে অনিশ্চয়তা 

রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ প্রক...

ব্যাংক খাতে সংকট, সামনে বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের আর্থিক খাতে চলমান অস্থিরতা মোকাবিলায় সংকটে থাকা ব্যাংকগুলোর পাশে দ...

প্রায় দুই বছর পর আখাউড়া বন্দর দিয়ে ভারতে যাত্রী যাতায়াত শুরু 

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভ্রমণ...

হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৬

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা