বাংলাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
জাতীয়
প্রণব মুখার্জির মৃত্যু

বাংলাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে বাংলাদেশে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে।

এদিন প্রণব মুখার্জির জন্য বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে। এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

প্রসঙ্গত, ভারতের সাবেক রাষ্ট্রপতি ও উপমহাদেশের বরেণ্য রাজনীতিক প্রণব মুখার্জি শুধু ভারতেরই রাজনীতিবিদ ছিলেন না, রাজনীতিতে তিনি উপমহাদেশের অনেকের শিক্ষক ও আদর্শও ছিলেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একজন রাজনীতিবিদ ও আমাদের পরম সুহৃদ হিসেবে প্রণব মুখার্জির অনন্য অবদান কখনও বিস্মৃত হবার নয়। আমি সব সময় মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।’

উল্লেখ্য, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে গভীর কোমায় চলে যাওয়া ভারতের সাবেক এ রাষ্ট্রপতি গত সোমবার (৩১ আগস্ট) পরলোকগমন করেন।

সান নিউজ । Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামা...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা