৩৯ বিলিয়ন ডলারের রেকর্ড রিজার্ভ
জাতীয়

৩৯ বিলিয়ন ডলারের রেকর্ড রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক:

দেশে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনের শুরুতেই বৈদেশিক মুদ্রার রির্জাভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৪০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ রয়েছে, তা দিয়ে আগামী ১০ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে আরও জানা যায়, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের সঙ্গে রপ্তানি আয় বেড়েছে। তার সঙ্গে যোগ হয়েছে জাইকার ৩০ কোটি ডলারের সহযোগিতা। এ কারণে রিজার্ভের পরিমাণ প্রায় ৪০ বিলিয়ন ডলার হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট মাসের শেষ ২৭ দিনে প্রবাসীরা ১৭২ কোটি ৫৮ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। জুলাই মাসে পাঠিয়েছেন ২৬০ কোটি ডলার। জুন মাসে দেশে এসেছে ১৮৩ কোটি ৩০ লাখ ডলার। অতীতে কখনও ধারাবাহিকভাবে এত রেমিটেন্স দেশে আসেনি।

এমনকি করোনা পরিস্থিতে সারা পৃথিবীর অর্থনীতি যেখানে থমকে গিয়েছিল, তখনও বাংলাদেশের রিজার্ভ একের পর এক রেকর্ড ভেঙেছে। যার কৃতিত্ব বাংলাদেশের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের। আশার কথা হল, পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই অর্থনীতি আবারও সচল হতে শুরু করেছে। বাংলাদেশের রিজার্ভে ভবিষ্যতে আরও বেশি রেমিটেন্স যুক্ত হবে বলে আশা প্রকাশ করছেন অর্থনীতিবিদরা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামা...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা