ছবি: সংগৃহীত
জাতীয়

রাশিয়ার বন্ধু তালিকায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: রাশিয়া ৩০ টির বেশি বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ দেশ, ব্যাংক এবং ব্রোকারের একটি তালিকা অনুমোদন করেছে। তালিকার দেশগুলোকে রাশিয়ান মুদ্রা বাজার ও ডেরিভেটিভস বাজারে বাণিজ্য করার অনুমতি দেবে দেশটি, যার মধ্যে বাংলাদেশের নামও রয়েছে।

আরও পড়ুন: বেনিনে জ্বালানি বিস্ফোরণ নিহত ৩৫

শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার রাশিয়া দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

তালিকায় থাকা দেশগুলো হলো- আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আলজেরিয়া, বাংলাদেশ, বাহরাইন, ব্রাজিল, ভেনেজুয়েলা, ভিয়েতনাম, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কাতার, চীন, কিউবা, মালয়েশিয়া, মরক্কো, মঙ্গোলিয়া, ওমান, পাকিস্তান, সৌদি আরব, সার্বিয়া, থাইল্যান্ড, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাত।

আরও পড়ুন: ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলার পর কোন দেশ বন্ধু আর কোন দেশ বন্ধু নয়, এমন একটি তালিকা প্রকাশ করে রাশিয়া।

যুদ্ধ শুরুর পর যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে অবন্ধুসুলভ পদক্ষেপ নিয়েছে, তাদের ঐ তালিকায় রাখা হয়। সে সময় বলা হয়, বন্ধু নয়- এমন দেশ ও অঞ্চলের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা নাগরিকদের সাথে বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা করা হবে।

আরও পড়ুন: রাশিয়ার ২ জেনারেলসহ নিহত ৯

তখন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানায়, যেসব দেশকে রাশিয়া বন্ধু নয় তালিকায় যুক্ত করেছে, তারা রাশিয়ায় দূতাবাসে সীমিত সংখ্যক স্থানীয় কর্মী নিয়োগ করতে পারবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা