সংগৃহীত
জাতীয়

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. রনি (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শাহজাহানপুর রেলওয়ে স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল সে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: সারাদেশে ঝড়বৃষ্টির সম্ভাবনা

পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক সকাল ৬ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই ইয়াসিন হোসেন বলেন, আজ ভোরের দিকে রনি তার বন্ধুদের নিয়ে কয়েকটি মোটরসাইকেলসহ মাওয়া ঘুরতে গিয়েছিল। ঢাকায় ফেরার পথে মেয়র হানিফ ফ্লাইওভারে রনির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয় ও তার বন্ধু সাঈম সামান্য আহত হয়। পরে দ্রুত তাকে ঢামেক নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: শেষ হলো জাতীয় সংসদের অধিবেশন

তিনি আরও জানান, রনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার জজ মিয়ার ছেলে ছিল। বর্তমানে সবুজবাগের সবুজ কানন ৪৩-২৮ নম্বর বাসায় থাকতো। ৪ ভাইয়ের মধ্যে রনি সবার ছোট।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন,মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা