ছবি: সংগৃহীত
জাতীয়

শেষ হলো জাতীয় সংসদের অধিবেশন

নিজস্ব প্রতিবেদক: টানা ৯ কার্য দিবস চলার পর একাদশ জাতীয় সংসদের ২৪ তম অধিবেশন শেষ হলো। এ অধিবেশনে ১৮ টি বিল পাস হয়েছে।

আরও পড়ুন: আজ ঢাকায় বিএনপির সমাবেশ

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮ টা ৪০ মিনিটে রাষ্ট্রপতির নির্দেশে ডিপুটি স্পিকার শামসুল হক টুকু এ অধিবেশনের সমাপ্তির ঘোষণা করেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর ২৪ তম অধিবেশন শুরু হয়। অধিবেশনে ৯ কার্যদিবসের মধ্যে প্রথম দিন শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে মুলতবি করা হয়। বাকি ৮ দিনে ১৮ টি বিল পাস হয়েছে।

আরও পড়ুন: সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ

এ অধিবেশনে সরকারি বিল আসে ৩৫ টি। এর মধ্যে- গত ৪ সেপ্টেম্বর পাস হয় ২ টি বিল, ৫ সেপ্টেম্বর ২ টি, ৯ সেপ্টেম্বর ২ টি, ১০ সেপ্টেম্বর ২ টি, ১১ সেপ্টেম্বর ২ টি, ১২ সেপ্টেম্বর ৩ টি, ১৩ সেপ্টেম্বর ৩ টি এবং শেষ দিন ১৪ সেপ্টেম্বর ২ টি বিল পাস হয়েছে।

বুধবারের (১৩ সেপ্টেম্বর) অধিবেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত ‘সাইবার সিকিউরিটি বিল-২০২৩’ ও ‘সংসদে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল-২০২৩’ পাস হয়েছে।

আরও পড়ুন: শনিবার দেশে ফিরছেন রাষ্ট্রপতি

এ দিন অধিবেশনে সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এবারের অধিবেশন শুরু হয়েছিল ৩ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর অধিবেশন শেষ হচ্ছে। ১৮ টি বিল এ অধিবেশনে পাস হয়েছে। পাসের অপেক্ষায় রয়ে গেছে ৫ টি বিল।

তিনি বলেন, আশা করি, আগামী যে অধিবেশন হবে, সেখানে সেটা আমরা করতে পারবো। ৩ টি কমিটিও পুনর্গঠিত হয়েছে। স্থায়ী কমিটির ১৭ টি রিপোর্ট উপস্থাপন করা হয়েছে। স্থায়ী কমিটির কার্যক্রম রিপোর্ট উপস্থিত হয়েছে ৩০ টি। এবারের অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

আরও পড়ুন: লিবিয়া যাচ্ছে বাংলাদেশের ত্রাণ

তিনি আরও বলেন, চলতি সংসদের শেষ অধিবেশন অক্টোবরে হবে। ইনশাল্লাহ অক্টোবরে আরেকটা সেশন বসবে। সেটা হবে আমাদের সরকারের চলতি মেয়াদের শেষ অধিবেশন। এরপর নির্বাচন হবে।

নির্বাচনে যদি জনগণ আমাদের আবার ভোট দেয়, আবার এদিকে (সরকারি দলের আসনে) আসবো। না দিলে ঐ দিকে (বিরোধী দলের আসনে) বসবো। কোনো অসুবিধা নেই। আমরা সেটা জনগণের ওপরই ছেড়ে দিচ্ছি।

আরও পড়ুন: ডেঙ্গুতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির কারণে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। আমাদের মাতৃভূমিকে এমনভাবে গড়ে তুলি, যেন ভবিষ্যৎ প্রজন্ম এর সুফল ভোগ করতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সাল নাগাদ উচ্চ অর্থনীতির ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সংসদ সদস্যরা অগ্রণী ভূমিকা রেখে চলেছেন, সেটি অব‌্যাহত থাকবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা