ছবি: সংগৃহীত
রাজনীতি

আজ ঢাকায় বিএনপির সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ‘একদফা’ দাবিতে আজ ঢাকায় দিনব্যাপী সমাবেশ করবে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো।

আরও পড়ুন: শনিবার দেশে ফিরছেন রাষ্ট্রপতি

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেল ৩ টায় ঢাকা মহানগর বিএনপির ২ অংশের যৌথ উদ্যোগে রাজধানীর নয়াপল্টন দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ

এ দিন বিকেল ৪ টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। এ সময় বিজয়নগর পানির ট্যাংকির সামনে ১২ দলীয় জোট, পল্টনের আলরাজী কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট সমাবেশ করবে।

এছাড়া বিকেল ৩ টায় পূর্ব পান্থপথে এফডিসি সংলগ্ন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বিকেল সাড়ে ৩ টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সমাবেশ করবে নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ (একাংশ)।

আরও পড়ুন: লিবিয়া যাচ্ছে বাংলাদেশের ত্রাণ

শুক্রবার সকাল ১০ টায় বাম গণতান্ত্রিক ঐক্য পল্টন মোড়ে, বেলা ১১ টায় লেবার পার্টি নয়াপল্টন দলীয় কার্যালয়ে সামনে, বিকেল ৪ টায় গণফোরাম ও পিপলস পার্টি যৌথভাবে আরামবাগ দলীয় কার্যালয়ে সামনে ‘একদফা’ দাবিতে একই কর্মসূচি পালন করবে।

এদিকে আজ বেলা ১১ টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সংবাদ সম্মেলন ডেকেছেন। জানা গেছে, নয়াপল্টন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এ সংবাদ সম্মেলনে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থাসহ সমসাময়িক ইস্যুতে কথা বলতে পারেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

উল্লেখ্য, গত ১২ জুলাই ‘একদফা’ আন্দোলনের ঘোষণার পর এখন পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো রাজধানীতে পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান, গণমিছিল ও কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করে আসছে।

সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর ঢাকা মহানগরে দলগুলোর গণমিছিল কর্মসূচি ছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা