সংগৃহীত
সারাদেশ

ডেঙ্গুতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি: পাবনা জেলার ঈশ্বরদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খন্দকার ইব্রাহিম হোসেন হেলাল (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ নেতা মারা যান।

আরও পড়ুন: বেশি দামে স্যালাইন বিক্রি করায় জরিমানা

নিহত ইব্রাহিম উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুরের আফতাব উদ্দিন খন্দকারের ছেলে ও কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এছাড়াও তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি আঞ্চলিক শাখার (পাবনা-সিরাজগঞ্জ) সাধারণ সম্পাদক ছিলেন এবং ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

দাশুড়িয়া ইউপি সদস্য মো. সানাউল্লাহ বলেন, ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য ঢাকায় অবস্থানকালে ইব্রাহিমের কয়েকদিন আগে ডেঙ্গু শনাক্ত হয়। কিন্তু বিষয়টি তিনি আমলে নেননি। গত ৩/৪ দিন আগে জরুরি কাজ সম্পাদন ও স্ত্রীর চিকিৎসার খরচের টাকা নেওয়ার জন্য ঈশ্বরদীর বাড়িতে আসেন। শুক্রবার ঢাকায় যাওয়ার কথা ছিল তার।

আরও পড়ুন: স্ত্রী ও শশুর হত্যায় জামাই আটক

তিনি আরও জানান, আজ সকালে হঠাৎ ইব্রাহিম হোসেন হেলাল জ্বরে আক্রান্ত হলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পরীক্ষা করার পর ডেঙ্গু শনাক্তের বিষয়টি জানতে পারেন। চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।

ডেঙ্গু আক্রান্ত ইব্রাহিম হোসেন হেলালের মৃত্যুতে ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদ্দুজামান, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুল হকসহ শিক্ষক-শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন: আখাউড়া-আগরতলায় চলল ট্রেন

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টায় কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে আজমপুর কবরস্থানে দাফন করা হবে।

পাবনার সিভিল সার্জন মো. শহিদুল্লাহ দেওয়ান জানান, বৃহস্পতিবার সকালে জ্বর নিয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তাকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাবনায় আসেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা