সারাদেশ

সাংবাদিক সংসদ কক্সবাজার’র উদ্যােগে বৃক্ষরোপণ

জেলা প্রতিনিধি : ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই শ্লােগানে সাংবাদিক সংসদ কক্সবাজারের উদ্যােগে পালিত হয়েছে বৃক্ষরোপন কর্মসূচি। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে আলোচনা সভা, চারা বিতরণ ও বৃক্ষরোপণের মধ্যে দিয়ে পৌর প্রিপ্যার‌্যাটরি উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।

আরও পড়ুন : ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে হবে

সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সাংবাদিক সংসদ কক্সবাজারের উপদেষ্টা মোহাম্মদ মুজিবুল ইসলাম।

তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। একটি গাছ কাটলে চারটি গাছের চারা রোপণ করতে হবে। গাছ আমাদের পরম বন্ধু, গাছের যথাযথ পরিচর্যাও করতে হবে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের দেশেও উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার কারণে দেখা দিচ্ছে খরা, ঘূর্ণিঝড় ও প্রচণ্ড তাপদাহের মতো প্রাকৃতিক নানা দুর্যোগ। তাই প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে সবাইকে গাছ লাগাতে এগিয়ে আসতে হবে।"

আরও পড়ুন : নিহতের সংখ্যা ২০ হাজারে পৌঁছাতে পারে

এতে বিশেষ অতিথি ছিলেন পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পার্থ প্রতীম পাল।

বক্তব্য রাখেন, পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আমিন, পরেশ কান্তি দে, সাকী ও সুজন দাশ।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজারের সহ-সভাপতি এসএম ছৈয়দ উল্লাহ আজাদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, আবদুস সাত্তার, আমিনুল কবির, আবদুর রশিদ মানিক, মিশু দাশ গুপ্তসহ আরও অনেকেই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা