সংগৃহীত
জাতীয়
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 

ঢাকায় নিরাপত্তা সংলাপ চলছে

নিজস্ব প্রতিবেদক: আজ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৯ম নিরাপত্তা সংলাপ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হয়েছে।

আরও পড়ুন: ম্যাক্রোঁকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী

দেশটির রাজনৈতিক ও সামরিক বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মিরা রেজনিক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম বাংলাদেশ প্রতিনিধিদলের হয়ে নেতৃত্ব দিচ্ছেন।

মার্কিন দূতাবাস সূত্রে জানা যায়, বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি আঞ্চলিক সমস্যা, নিরাপত্তা ও মানবাধিকার, সামরিক সহযোগিতা, নিরাপত্তা সহায়তা ও সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ে আলোচনা হবে বলে।

আরও পড়ুন: দ্বিতীয় দিনে ২২ লাখ টাকা টোল আদায়

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বেসামরিক নিরাপত্তা ও মানবাধিকার, প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন ও শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে

এছাড়াও অবাধ, উন্মুক্ত ও নিরাপদ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠা নিয়ে ২ দেশের বেসামরিক পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা আছে। এই বৈঠক বিকাল ৩টা পর্যন্ত চলার কথা রয়েছে।

প্রতিবছর ২ দেশের মধ্যে এই সংলাপ অনুষ্ঠিত হয়। ওয়াশিংটনে ৮ম সংলাপ অনুষ্ঠিত হওয়ায় এবার ঢাকায় হচ্ছে। বেসামরিক কর্মকর্তাদের নেতৃত্বে নিরাপত্তা সংলাপের বিষয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়। নিরাপত্তা সংক্রান্ত সব বিষয় এতে আলোচিত হয়ে থাকে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

যুক্তরাষ্ট্র-জাপানের আলুর যুদ্ধ!

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে মার্কিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা