সংগৃহীত
জাতীয়

যুগ্ম সচিব হলেন ২২১ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: ২২১ জন কর্মকর্তা উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতি দিয়ে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন: জড়িতদের চিহ্নিত করার নির্দেশ

এ সকল পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে থাকা ৬ জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে এই পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের। সেক্ষেত্রে নতুন যুগ্ম সচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র ই-মেইল [email protected] এ প্রেরণ করতে হবে।

আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছেন মা‌র্কিন উপসহকারী মন্ত্রী

এমনিতেই স্থায়ী পদ না থাকায় অনেক যুগ্ম সচিবকে নিচের পদে কাজ করতে হয়। এর পর নতুন করে পদোন্নতি দেওয়ায় পদোন্নতিপ্রাপ্ত বেশির ভাগ যুগ্ম সচিবকে বর্তমান কর্মস্থলে ইনসিটু (উপসচিব হিসেবে দায়িত্ব পালন করা স্থানে) থাকতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, যুগ্ম সচিবের মোট স্থায়ী পদ এখন ৫০২টি। এর বিপরীতে পদোন্নতি পাওয়ায় যুগ্ম সচিবের সংখ্যা হলো ৯৪৬ জন। সর্বশেষ গত বছরের ২ নভেম্বর ১৭৫ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি করা হয়েছিল।

২২তম ব্যাচ এবার যুগ্ম সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে মূল বিবেচ্য ছিল। এর আগের পদোন্নতি বঞ্চিতরাও বিবেচনায় এসেছেন। বিপুল সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতির পরও বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়া গেলেন রাষ্ট্রপতি

২০১৪ সালের ২৪ মার্চের আদেশ অনুযায়ী বিদেশে থাকা কর্মকর্তাদের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের কর্মকর্তার প্রেষণ পদের বেতনস্কেল উন্নীত করে আদেশ জারি করবে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে আদেশ জারির পর পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত পদে যোগদান করে যোগদানপত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে পাঠাবেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা নতুন পদে যোগদানের পর থেকে পদোন্নতিপ্রাপ্ত পদের বেতন-ভাতা পাবেন। তবে বৈদেশিক ভাতা ও এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনের নির্ধারিত হার প্রযোজ্য।

এছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি বা অন্য কারণে পদ শূন্য হওয়ার আগ পর্যন্ত উন্নীত বেতনস্কেল বহাল থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে

‘সরকারের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’-এ বলা হয়েছে, যুগ্ম সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০% প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ও ৩০% অন্যান্য ক্যাডারের উপসচিব পদে কর্মরতদের বিবেচনায় নিতে হবে।

বিধিমালা অনুযায়ী, কমপক্ষে ৫ বছর উপ-সচিব পদে চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা বা উপ-সচিব পদে কমপক্ষে ৩ বছর চাকরিসহ ২০ বছরের অভিজ্ঞতা থাকলে কোনো কর্মকর্তা যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হয় ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা