সংগৃহীত ছবি
জাতীয়

ইন্দোনেশিয়া গেলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে দেশ ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন : ঢাকায় আসছেন মিরা রেজনিক

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪১ মিনিটে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন রাষ্ট্রপতি।

এর আগে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) পরাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির এ সফরের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

আরও পড়ুন : কানাডায় গোলাগুলিতে হতাহত ৮

পরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে অংশ নেবেন রাষ্ট্রপতি। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে তার। এ ছাড়াও মালয়েশিয়া, পূর্ব তিমুরসহ বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা হবে মো. সাহাবুদ্দিনের।

প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)। বর্তমানে এর চেয়ারের দায়িত্ব পালন করছে ইন্দোনেশিয়া। দেশটি এবার ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের আয়োজক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা