সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কানাডায় গোলাগুলিতে হতাহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় একটি বিয়ের অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় ৮ জনের হতাহতের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : তাইওয়ানে আঘাত হেনেছে টাইফুন হাইকুই

দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার রাজধানী অটোয়ার একটি রিসিপশন ভেন্যুর পার্কিং লটে বন্দুকধারীদের গুলিতে দুজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে।

সংবাদমাধ্যম এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, ওই ভেন্যুতে একই সঙ্গে দুটি বিয়ের আয়োজন করা হয়েছিল। সে সময় বাইরে গোলাগুলি শুরু হয়। সেখানে আসা অতিথিরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন।

আরও পড়ুন : হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

এক প্রত্যক্ষদর্শী জানান, সে সময় খুব বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। লোকজন কোনও দিক-নির্দেশনা ছাড়াই এদিক সেদিক দৌড়াচ্ছিল। ওই প্রত্যক্ষদর্শী নিজেও বিয়ের অতিথি ছিলেন।

তিনি আরও জানান, খুব দ্রুত গুলি চালানো হয়েছে। লোকজন ভয়ে-আতঙ্কে চিৎকার করছিল। কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও গুলি চালানো হয়। তিনি বলেন, আমার ধারণা প্রায় ১৫ থেকে ১৬ বারের মতো গুলি চালানো হয়েছে।

আরও পড়ুন : ‘আন্তর্জাতিক যুদ্ধের পৃষ্ঠপোষকতা পেপসিকো’

অটোয়া পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় নিহত ২ জনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ২৬ এবং ২৬। তারা টরোন্টোর বাসিন্দা।

পুলিশ আরও জানায়, আহতদের মধ্যে বেশ কয়েক মার্কিন নাগরিকও আছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়। ওই মার্কিন নাগরিকদের পরিচয় প্রকাশ করা হয়নি। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। চলতি বছর অটোয়াতে বন্দুকধারীদের গুলিতে এ পর্যন্ত ১২ জন নিহত হয়েছে। ওই শহরে প্রায় ১০ লাখ মানুষের বসবাস।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা