ব্রডব্যান্ড ইন্টারনেটে অতিরিক্ত পাঁচ শতাংশ ভ্যাট প্রত্যাহার
জাতীয়

ব্রডব্যান্ড ইন্টারনেটে অতিরিক্ত পাঁচ শতাংশ ভ্যাট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে অতিরিক্ত ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রত্যাহার করেছে সরকার। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

গত মঙ্গলবার (২৫ আগস্ট) দেওয়া ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ১২৬ ধারার ১ নং উপধারার ক্ষমতাবলে সরকার ইন্টারন্যাশনাল টেরিস্টেরিয়াল ক্যাবল (আইটিসি), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্র্যান্সমিশন নেটওয়ার্ক (এনিটিটিএন) সেবার ক্ষেত্রে ৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন করা থেকে অব্যাহতি দেয়া হলো।

২০২০–২১ অর্থবছরের বাজেটে মোবাইল সেবার ওপর কর বাড়িয়েছিল সরকার। সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন প্রজ্ঞাপনের ফলে ইন্টারনেটে ৫ শতাংশ ভ্যাট এবং ভ্যালু চেইনের অন্যান্য (আইটিসি, আইআইজি, এনটিটিএন) খাতে ১৫ শতাংশ ভ্যাট জটিলতার অবসান ঘটল।

ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে অতিরিক্ত ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রত্যাহার করেছে সরকার। এ লক্ষ্যে ২৫ আগস্ট আইটিসি, আইআইজি, এনটিটিএন সেবার ক্ষেত্রে ৫ শতাংশ অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

ভ্যাটের চাপে তিন কোটি গ্রাহকের ইন্টারনেট সেবা না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল তার এবার অবসান ঘটল।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা