সংগৃহীত
জাতীয়

বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর চকবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মো. ফাহাদ (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়। ফুটপাতে চায়ের দোকানের কর্মচারী ছিল সে।

আরও পড়ুন: রাজধানীর যে সড়ক বন্ধ থাকবে

রোববার (১৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

চায়ের দোকানের মালিক ইউসুফ জানান, ফাহাদ আমার বাসাতে থাকত, আমার চায়ের দোকানে কাজ করত। । রাত সাড়ে ১০টার দিকে বাসার ছাদে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে আহত হয়। দ্রুত তাকে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫

নিহত ফাহাদ নোয়াখালীর সোনাইমুড়ী থানার ভাওরকোট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ।

(ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় তার শরীরের কয়েক জায়গায় দগ্ধ হয়ে গেছে। ফাহাদের মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানায় জানানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা