ছবি: সংগৃহীত
জাতীয়

বেশি দামে টিকিট বিক্রির অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক : আজ রাজশাহী অভিমুখী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে রাজধানীর কমলাপুরে ঈদযাত্রার তৃতীয় দিন শুরু হয়। এবারের ঈদযাত্রায় আন্তঃনগর ট্রেন নিয়ে কোনো অভিযোগ না থাকলেও কমিউটার ট্রেন নিয়ে যাত্রীদের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : ১৬ জেলায় ঝড়ের পূর্বাভাস

সোমবার (২৬ জুন) সকালে কমলাপুর স্টেশন ঘুরে এসব তথ্য জানা গেছে।

এ সময় যাত্রীদের অভিযোগ, ৩ টি টিকিট নিলে একটা আসন দেওয়া হচ্ছে। আবার গাজীপুরের ভাড়া ২০ টাকা হলেও নেওয়া হচ্ছে ৯৫/১০০ টাকার মতো।

গাজীপুরগামী যাত্রী আকবর মিয়া জানান, দীর্ঘ লাইন শেষে টিকিট হাতে পেয়েছি। তবে আমাকে ২০ টাকার টিকেটের না দিয়ে মোহনগঞ্জের ৯৫ টাকার টিকিট হাতে দেওয়া হয়। আমি গাজীপুর যাবো। কিন্তু বেশি দামে টিকিট কিনতে হচ্ছে।

আরও পড়ুন : সরগরম রাজধানীর পশুর হাট

খালিদ সাইফুল্লাহ নামের আরেক যাত্রী জানান, গাজীপুরের টিকিট দেওয়া হবে না আগে বলা উচিত ছিল। আমি ৯৫ টাকায় টিকিট কেন কাটবো। যতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি বাসে উঠলে ততক্ষণে গাজীপুর চলে যেতাম। মাইকেও বলা হয়নি।

এ বিষয়ে কমিউটার ট্রেনের কাউন্টারগুলোয় কথা বলতে চাইলে তারা কেউ কোনো মন্তব্য করেননি।

কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, অনেক যাত্রী গাজীপুরের টিকিট কেটে শেষ গন্তব্য পর্যন্ত চলে যান। এ কারণে ঈদের আগে-পরে গাজীপুরের টিকিট দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন : মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

এর আগে গত ১৪ জুন থেকে আন্তঃনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ১৪ জুন দেওয়া হয় ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের ও ১৮ জুন দেওয়া হয় ২৮ জুনের অগ্রিম টিকিট।

এছাড়া ২২ জুন থেকে ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়। সেই হিসাবে ২২ জুন দেওয়া হয় ২ জুলাইয়ের, ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের ফিরতি ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

ঈদযাত্রায় আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে মোট আসনের ২৫ শতাংশ। কমলাপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশন থেকে এসব টিকিট পাওয়া যাবে।

তবে শুধু যাত্রা শুরুর দিন আসনবিহীন টিকিট স্টেশনের কাউন্টার থেকে কেনা যাবে। ঈদযাত্রায় ঢাকা থেকে আন্তঃনগর ট্রেনে প্রতিদিন প্রায় ২৯ হাজার আসনের টিকিট বিক্রি হবে। অন্যদিকে কমিউটার ও আন্তঃনগর মিলে আজ প্রায় ৫০ হাজারের অধিক মানুষ ঢাকা ছাড়বেন।

আরও পড়ুন : কমলাপুরে নেই ভোগান্তির অভিযোগ!

এবার ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে দেওয়া হলেও টিকিট বিক্রিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। অনলাইনে ২ ভাগে দেওয়া হয় অগ্রিম টিকিট।

সকাল ৮ টা থেকে ঈদযাত্রায় পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যায়। এছাড়া দুপুর ১২ টা থেকে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা