ছবি : সংগৃহিত
জাতীয়

নির্বাচনে যাই হোক, সম্পর্ক অটুট থাকবে

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে ফলাফল যাই হোক না কেন, তাতে ভারত ও বাংলাদেশ এর মধ্যে যে মৈত্রীর সম্পর্ক আছে তা অটুট থাকবে বলে জানিয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

আরও পড়ুন: প্রণোদনা পাচ্ছেন সরকারি চাকুরেরা

রোববার (২৫ জুন) কলকাতার তাজ বেঙ্গলে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের উদ্যোগে জি-২০ বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানে দেশটির সাবেক পররাষ্ট্র সচিব তথা জি-২০ প্রেসিডেন্ট এ কথা বলেন।

ভারত ও বাংলাদেশের মধ্যে যে সুসম্পর্ক ও মৈত্রীর বন্ধন আছে, বাংলা ভাষায় যাকে ‘বন্ধুত্ব’ বলে। তা দুই দেশের মধ্যে একটা সোনালি অধ্যায় বলে উল্লেখ করেন হর্ষবর্ধন শ্রিংলা।

তিনি বলেন, গত ১৫ বছর ধরে দুই দেশের সম্পর্কে আমার কাজ করার সুযোগ হয়েছিল। দুই দেশের সম্পর্ক আগের থেকে অনেক উন্নত। বিশেষ করে ব্যবসায়িক পরিস্থিতির এক সোনালি অধ্যায়ে পৌঁছেছে।

আরও পড়ুন: রেমিট্যান্স এসেছে ১৯৪৪ কোটি ডলার

এছাড়া এদিনের অনুষ্ঠানে হর্ষবর্ধন শ্রিংলাকে নিয়ে সিকিম ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর দ্বীপমালা রোকার লেখা ‘নট অ্যান অ্যাক্সিডেন্টাল রাইজ’ শীর্ষক একটি বই মোড়ক উন্মোচন হয়।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে দার্জিলিং বই ইংলিশ ভার্সনে মোড়ক উন্মোচন হয়। বাংলা ভাষায় হয়েছে। নেপালি ভাষাতেও বইটি রিলিজ হবে। যার জন্য শ্রিংলা কালিম্পং ও দার্জিলিং যাচ্ছেন।

এদিনের অনুষ্ঠানে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। উপস্থিত ছিলেন ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: এ ধরনের চিঠি বাড়তে থাকবে

এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফর, টেকনোলজিক্যাল রোল, বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ, আগামীর ব্যবসায়িক সুবিধা ইত্যাদি বিষয় নিয়ে চেম্বারের সঙ্গে মতবিনিময় করেন হর্ষবর্ধন শ্রিংলা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ক্যারিবিয়ান শিবিরে এক পরিবর্তন

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থে...

মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে মিজানুর...

নানা আয়োজনে ভোলায় লালনের তিরোধান দিবস পালিত

বাউলসম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে...

দোকানের সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে মালামাল চুরি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার থানা রোডে মোল্যা ফাস্টফুড কর্নার নামে একটি দোকানে...

ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশ দলের জন্য। সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা