ছবি: সংগৃহীত
জাতীয়

কমলাপুরে নেই ভোগান্তির অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক : ঈদের আর ২/১ দিন বাকি। পরিবার পরিজনের সাথে ঈদ উপভোগ করতে ঢাকা ছাড়ছেন মানুষজন। ঈদযাত্রায় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও ভোগান্তি ও বিশৃঙ্খলার অভিযোগ দেখা যায়নি।

আরও পড়ুন : ঈদ উপলক্ষ্যে ডিএমপির ২৪ নির্দেশনা

সোমবার (২৬ জুন) সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, লাইন ধরে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন যাত্রীরা। এ সময় টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এবারের ঈদযাত্রায় টিকিটের ব্যবস্থা শতভাগ অনলাইন পদ্ধতিতে চালু হওয়ার কারণে বিগত সময়ের মতো যাত্রীদের স্টেশনে রাত জেগে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার বিড়ম্বনায় পড়তে হয়নি।

আরও পড়ুন : নির্বাচনে যাই হোক, সম্পর্ক অটুট থাকবে

যারা অনলাইনে টিকিট কাটতে পারেননি, তাদের জন্য স্ট্যান্ডিং টিকিট বিক্রির ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। সেখানেও তেমন ভিড়ের দেখা মেলেনি। তাই সহজেই টিকিট কেটে গন্তব্যে যেতে পারছেন তারা।

দেখা গেছে, স্টেশনে ঢুকতে ৩ টি তল্লাশি চৌকি পার হতে হচ্ছে যাত্রীদের। স্টেশনের ভেতরে কোনো হট্টগোল নেই। টিকিট যাত্রীধারীরা নির্ধারিত ট্রেন এলেই উঠছেন।

আরও পড়ুন : আগামী নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে

রাজশাহীগামী ইয়াকুব আলী জানান, আগের থেকে এবার ঈদযাত্রা ভালো লাগছে। আমি অনলাইনে ২টি টিকিট কিনেছি। পরিবারের সবাই একসাথে ঈদ করতে যাচ্ছি। অনলাইন টিকিটের কারণে অনেক ভালো হয়েছে।

জামালপুরগামী যাত্রী লুনা জানান, ৪ বছর পর গ্রামে যাচ্ছি। আগে গ্রামে যেতে ভোগান্তি পোহাতে হতো। এবার তেমন কোনো সমস্যা দেখছি না। আগে থেকেই টিকিট পাওয়ায় এসব ঝামেলা হচ্ছে না।

আরও পড়ুন : জাল নোটের ডিলারসহ গ্রেফতার ৯

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, সকাল থেকে সবগুলো ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। অনলাইনে আগেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি হচ্ছে।

তিনি আরও জানান, যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা