ছবি: সংগৃহীত
জাতীয়

ডাক কর্মচারীদের ১০ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক : ডাক বিভাগে কর্মরত ২৩ হাজার অতিরিক্ত বিভাগীয় কর্মচারীদের মাসিক বেতনভাতা বৃদ্ধি ও চাকরী জাতীয়করণসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন।

আরও পড়ুন : ২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক হবে

শনিবার (১০ জুন) প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

এ সময় ডাক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নিজাম জানান, আমরা ডাক বিভাগের প্রচলিত সকল সেবা ইউনিয়ন পর্যায়ে দিয়ে থাকি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেও আমরা এখনো পায়ে হেঁটে ডাক আদান-প্রদান করে থাকি।

আরও পড়ুন : সিরাজুল আলম খানের জানাজা সম্পন্ন

ইউনিয়নের প্রতিটি গ্রামের প্রতিটি ঘরে পায়ে হেঁটে ডাক ও ডাকঘরের অন্যান্য সেবা পৌঁছে দিয়ে থাকি। একজন বিভাগীয় কর্মচারী উপজেলা পোস্ট অফিস, সাব-পোস্ট অফিস ও হেড পোস্ট অফিসগুলোতে যে ধরনের কাজ করে থাকে একই কাজ ইউনিয়ন পর্যায়ে আমরা করে থাকি।

তিনি বলেন, বর্তমানে আমাদের মাসিক ভাতা সর্বসাকুল্যে ৪৪৬০ টাকা। সরকারি অফিসে কাজ করেও আমরা কোনো প্রকার ঈদ বোনাসসহ উৎসব ভাতা ও নববর্ষ ভাতা পাই না।

আরও পড়ুন : ইউক্রেনে চলছে তুমুল লড়াই

সিরাজুল ইসলাম নিজাম আরও জানান, করোনা মহামারির সময় আমরা গ্রামে গ্রামে ডাক সেবা প্রদান করে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সচল রেখেছি। আমাদের কোনো প্রভিডেন্ট ফান্ড ও পেনশনসহ অন্য কোনো আর্থিক সুবিধাও নেই। ডাক বিভাগে ইডি কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে।

প্রতি বছর জুলাই মাসে আমাদের সামান্য ভাতা থেকে ৫০০ টাকা করে কল্যাণ ট্রাস্টে চাঁদা কর্তন করা হয়। চাঁদা দাতা অনেক কর্মচারী মৃত্যুবরণ করেছেন। কিন্তু দুঃখের বিষয় এই যে, এ পর্যন্ত কোনো কর্মচারীকে ঐ ট্রাস্ট থেকে কোনো সাহায্য বা কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি।

আরও পড়ুন : পেঁয়াজের দাম কমেছে

দরখাস্ত করেও সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় কোনো কর্মচারী কোনো আর্থিক সাহায্য প্রাপ্ত হননি। তাই প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ, আমাদের বেতন ভাতা ন্যূনতম ১৫০০০ টাকা বৃদ্ধি করা হোক।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- ডাকঘর কর্মচারী (আচরণ ও নিয়োগ) বিধিমালা প্রণয়ন, সরকারি কর্মচারীদের মতো সকল ছুটি ভোগের সুযোগ, বয়স্ক ও পেনশনযোগ্য কর্মচারীদের এক কালীন গ্রাচ্যুয়িটির ব্যবস্থা, বিভাগীয় ৪র্থ শ্রেণীর কর্মচারীদের মতো ছাতা, জুতা ও পোষাক বরাদ্দ করা, স্মার্ট ডাকসেবা প্রদানে ডিজিটাল যন্ত্রপাতি সরবরাহ ও বাস্তব প্রশিক্ষণ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা