ছবি-সংগৃহীত
জাতীয়

খুলনায় সুন্দর একটি নির্বাচন হবে

সান নিউজ ডেস্ক: নির্বাচনের সুন্দর একটি পরিবেশ রয়েছে খুলনায়। নির্বাচনের পরিবেশকে অশান্ত করবেন না। সুন্দর একটি নির্বাচন হবে এখানে। যিনি যোগ্য তিনি পাস করবেন। তাকেই ভোট দেবে জনগণ। এখানে পানি ঘোলা করার কোনো কারণ নেই। এটা আমরা করতে দেব না। কেউ বেশি বাড়াবাড়ি করলে ক্ষতিগ্রস্ত হবেন। নির্বাচন নিরপেক্ষ হবে, সুন্দর হবে বলে মন্তব্য করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী।

আরও পড়ুন: মুসলমানদের গবেষণায় বিনিয়োগ করতে হবে

মঙ্গলবার (৩০ মে) দুপুরে খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান চৌধুরী বলেন, আপনি টাকার মালিক, পেশীশক্তি আছে, ওগুলোর ওপর ভর করবেন না। মানুষের সমর্থনের ওপরে ভর করেন। তাহলে নির্বাচনে মানুষ তার ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবে। দোষারোপ বা বাগবিতণ্ডার মাধ্যমে সংকটের সমাধান হবে না। সেক্রিফাইস সবাইকে করতে হবে।

রিটার্নিং কর্মকর্তার উদ্দেশে তিনি বলেন, কয়েকজন প্রার্থীর অভিযোগ শুনলাম। আপনি অ্যাকশনে যান না কেন? প্রয়োজনে নির্বাচনী আইন অনুযায়ী, আচরণবিধি অনুযায়ী প্রার্থিতা বাতিল করে দেবেন।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) ও নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম ও ১০ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা।

আরও পড়ুন: মেক্সিকোয় পুলিশের সাথে সংঘর্ষে নিহত ১০

সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁঞা, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মইনুল হক, খুলনার পুলিশ সুপার মো. মাহবুব হাসান প্রমুখ।

মেয়র প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, ইসলামী আন্দোলনের মো. আব্দুল আউয়াল, জাকের পার্টির এসএম সাব্বির আহম্মেদ ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এসএম শফিকুর রহমান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা