ছবি : সংগৃহিত
জাতীয়

 রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

কক্সবাজার প্রতিনিধি : অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

আরও পড়ুন : বুধবার দেশব্যাপী নার্সদের মানববন্ধন

সোমবার (২৯ মে) সকালে উখিয়ার মধুরছড়া ৪ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

রোহিঙ্গা যুবকদের নিয়ে পরিচালিত ইয়ুথ সেন্টার, বৃক্ষরোপণ প্রকল্প ও মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন হিসেইন ব্রাহিম তাহা। পরে তিনি ৪ এক্সটেনশন ক্যাম্পের কনফারেন্স রুমে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হন।

আরও পড়ুন : ভিসানীতি বিএনপির জন্য বড় চাপ

এতে অংশ নেন- বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে আসা কমিউনিটি নেতা, যুবক, ইমাম, নারী অধিকার কর্মীসহ ২৫ জন।

সভাই রোহিঙ্গারা নাগরিকত্ব নিয়ে নিজ দেশে ফিরে যেতে সহযোগিতা চান। পাশাপাশি ওআইসির মহাসচিবের কাছে তারা নিজেদের বিভিন্ন মতামত তুলে ধরেন।

সভায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হিসেইন ব্রাহিম তাহা। রোহিঙ্গা সংকট ওআইসির জন্য একটি শীর্ষ অগ্রাধিকার বিষয় বলেও তিনি উল্লেখ করেন। হিসেইন ব্রাহিম তাহা বলেন, ‘প্রত্যাবাসনে সবসময় রোহিঙ্গাদের পাশে আছে ওআইসি।’

আরও পড়ুন : এক্সপ্রেসওয়ের রড পড়ে কিশোরের মৃত্যু

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সভা শেষে জানান, ওআইসি প্রধান রোহিঙ্গাদের আশ্বস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালতে চলমান কার্যক্রম তরান্বিত করতে সংগঠনটির তৎপরতা অব্যাহত আছে।

প্রসঙ্গত, গত শনিবার (২০ মে) পাঁচ দিনের সফরে ঢাকায় আসেন ওআইসি মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা। বাংলাদেশ সফরকালে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন তিনি।

এছাড়াও ওআইসি মহাসচিব ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজির ৩৫তম সমাবর্তনে বক্তব্য রাখবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা