ছবি: সংগৃহীত
জাতীয়

রাজধানীতে স্কুলছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে পড়াশোনার জন্য চাপ দেওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন : নোয়াখালীতে রোহিঙ্গা যুবক আটক

সোমবার (২৯ মে) সকালে থানার ভূইয়াবাড়ি রোড এলাকার বাসা থেকে ঐ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জাহিদুল ইসলাম (১৬) বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন : বোমা বিস্ফোরণে আহত ৩

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন বলেন, খবর পেয়ে আমরা খালেক দারোগার গলির ৫ তলা একটি বাসায় যাই। সেখানে ডাইনিং রুম থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

প্রাথমিকভাবে জানতে পেরেছি, বাবা-মা লেখাপড়া করানোর জন্য শাসন করায় জেদ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

আরও পড়ুন : রুশ হামলায় পুড়ছে কিয়েভ

তিনি আরও জানান, বর্তমানে তারা ভুইয়াবাড়ি রোডের দারোগাবাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতো। তাদের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানা এলাকায়। সে আব্দুর রহিমের ছেলে ছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা