ছবি: সংগৃহীত
জাতীয়

বিএনপি মহাসচিব তো রাষ্ট্র নিয়ে হতাশ

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি নিয়ে বিএনপি মহাসচিব হতাশা প্রকাশ করেছেন। তিনি তো রাষ্ট্র নিয়েই হতাশ, সেখানে রাষ্ট্রপতি তো পরের বিষয়।

আরও পড়ুন : অবসরে যাচ্ছেন সচিব আবুল মনসুর

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে তৎকালীন পাকিস্তান সরকার প্রণীত ‘শ্বেতপত্র ১৯৭১’ ডিএফপি মুদ্রিত কপির মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, আর তাকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। দেশের গণতান্ত্রিক চর্চার ইতিহাসে একজন রাষ্ট্রপতি সফলভাবে বিদায় নেওয়ার ঘটনাই নির্দেশ করে দেশে সঠিক গণতান্ত্রিক চর্চা রয়েছে।

আরও পড়ুন : পাকিস্তানে বিস্ফোরণ, নিহত ১২

ড. হাছান মাহমুদ বলেন, দেশের নব-নির্বাচিত রাষ্ট্রপতি একজন বিচক্ষণ মানুষ। অতীতে তিনি বিভিন্ন সংকটে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আগামীতেও রাষ্ট্র পরিচালনায় তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আমার বিশ্বাস।

তিনি আরও বলেন, পাকিস্তান সরকার প্রকাশিত এই বইটি একটি গুরুত্বপূর্ণ প্রকাশনা। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছে, এখনো হচ্ছে।

আরও পড়ুন : লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন ডকুমেন্ট কিনে নিচ্ছি। সেগুলো সমন্বয় করা হলে আর ইতিহাস বিকৃত করার সুযোগ থাকবে না।

তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তান সরকার যে শ্বেতপত্র প্রকাশ করেছে, সেখানে বঙ্গবন্ধুর নির্দেশেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালিত হচ্ছিল সেটা স্পষ্ট হবে।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে বইটি সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮, চিকিৎসাধীন ৬২

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জন ড...

 তরুণরা আমাদের অনুপ্রেরণা, তারাই আমাদের সাহস দেবে: আলোকচিত্রী তাসলিমা আখতার

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার বলেছেন, বর্তমান প্রজন্মের তরু...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা