ছবি: সংগৃহীত
জাতীয়

গ্যাস লিকেজ পরিস্থিতি স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস লিকেজের সমস্যার সমাধান হয়েছে। গ্রাহকরা এখন চুলা ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন : নতুন রাষ্ট্রপতিকে জিনপিংয়ের অভিনন্দন

তবে মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে এ সমস্যার সমাধান হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) রাত ১০ টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ পাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধানে দ্রুত মাঠে নামে তিতাস কর্তৃপক্ষ। সেই সাথে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন : নাইক্ষংছড়িতে স্বর্ণের ১৬বার উদ্ধার

তিতাসের জিএম (অপারেশন) সেলিম মিয়া জানান, গ্যাস লিকেজ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। গ্রাহকরা এখন চুলা জ্বালাতে পারবেন। লাইনে যে সমস্যা হয়েছিল, তার সমাধান করা হয়েছে।

মঙ্গলবার সকালে মগবাজার, ওয়্যারলেস, নয়াটোলা এলাকা ঘুরে দেখা যায়, গ্যাস লিকেজের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন : আগামী তিনদিন বাড়বে তাপমাত্রা

এর আগে সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ বের হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরবাসী। এক পর্যায়ে আগুন জ্বালানো বন্ধ রাখার পরামর্শ দেয় কর্তৃপক্ষ।

গ্যাসের গন্ধ বের হওয়ার কারণ হিসেবে তিতাস কর্তৃপক্ষ জানায়, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় লাইনে চাপ বেড়ে গেছে। ফলে গ্যাসের গন্ধ বাইরে ছড়িয়েছে।

আরও পড়ুন : বিশ্বে আরও ২৮৯ প্রাণহানি

রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেসবুক পেজে জানিয়েছেন, ঢাকার বেশ কয়েক জায়গায় গ্যাসের গন্ধ পাওয়ার খবরে নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি।

গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস কর্তৃপক্ষ এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা