ছবি: সংগৃহীত
জাতীয়

দ্রুত পুনর্বাসনের দাবি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অতি দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছে বঙ্গবাজার কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি।

আরও পড়ুন : জেলেনস্কিকে হুমকি দিলেন পোলিশ কৃষকরা

বুধবার (৫ এপ্রিল) বেলা ১১ টায় পুড়ে যাওয়া বঙ্গবাজার মার্কেটের সামনে ব্যানারসহ প্রধানমন্ত্রীর কাছে এ আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা।

ব্যানারে লেখা- ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহায় সম্বল হারানো, পথে বসা ব্যবসায়ীদের সহযোগিতার জন‍্য প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন’।

আরও পড়ুন : ছাত্রীকে কোপানো ২ ছিনতাইকারী গ্রেফতার

এ সময় ব্যবসায়ী আব্দুল ওহাব জানান, প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ী মানুষ। তিনি দেশের মানুষকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, আগুনে পুড়ে অসহায় হওয়া ব্যবসায়ীদের অতি দ্রুত মার্কেট তৈরি করে আমাদের পুনর্বাসন করা হোক।

ব্যবসায়ী লুৎফুর রহমান জানান, আমার ৩ টি দোকানে এক কোটি টাকার সম্পদ পুড়ে ছাই। আমি এখন রাস্তার ফকির। প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন দ্রুত আমাদেরকে পুনর্বাসন করুন।

আরও পড়ুন : এখনো পানি ছেটানো হচ্ছে এনেক্সকো টাওয়ারে

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬ টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরো কয়েকটি মার্কেটে।

সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও অ্যানেক্সকো ভবন থেকে এখনও মাঝে মাঝে ধোঁয়া বের হচ্ছে। এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫ হাজার ব্যবসায়ী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা