সংগৃহীত
জাতীয়
সৌদি আরবে বাস দুর্ঘটনা

হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার : ওমরাহ পালনে যাওয়ার সময় সৌদি আরবের আসির প্রদেশে বাস দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : নিহত ওমরাহ যাত্রীদের ৮ জন বাংলাদেশি

বুধবার (২৯ মার্চ) সকালে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাগণকে আহত বাংলাদেশি নাগরিকদের চিকিৎসার সব ধরনের উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন।

সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জানান, সোমবার সন্ধ্যায় সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আভা জেলায় একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রায় ২৪ জন নিহত এবং প্রায় ২৩ জন আহত হয়।

আরও পড়ুন : সুরতহাল রিপোর্টে আঘাতের চিহ্ন নেই

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আভা জেলায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের যাত্রী নিয়ে সোমবার রুবা আল হিজাজ পরিবহন কোম্পানির একটি বাস মক্কার উদ্দেশে রওনা হয়। বিকাল ৪টার দিকে আগাবত শার নামক স্থানে বাসটি একটি খাদে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। বাসটি ওমরাহ পালনরত হজযাত্রীদের নিয়ে পবিত্র নগরী মক্কায় যাচ্ছিল।

স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ কনস্যুলেট প্রতিনিধিকে জানিয়েছে, মরদেহ পুড়ে যাওয়া ও চেহারা বিকৃত হওয়ার কারণে তাদের জাতীয়তা নির্ধারণ করা কঠিন হয়েছে। তবে ওই দুর্ঘটনায় কতজন বাংলাদেশি মারা গেছেন, তা হাসপাতাল বা ট্রাফিক সূত্র থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি।

আরও পড়ুন : হেলাল-শহীদুলের বাড়িতে চলছে মাতম

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেক সিস্টেমের ত্রুটির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়। যাত্রীরা বাস থেকে নামতে পারেনি, ফলে প্রায় ২৪ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়, যা জেদ্দা থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা