সংগৃহীত
জাতীয়
গুলিস্তানে বিস্ফোরণ

বিস্ফোরণে আরও এক মৃত্যু, নিহত ২৩

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. ইয়াসিন মিয়া (২৫) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে এ বিস্ফোরণের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ জনে।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৮টার দিকে শেখ রাজধানীর হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইয়াসিন মিয়ার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রাত ৮টার দিকে তিনি মারা যান।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৭ মার্চ) সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সর্বশেষ ইয়াসিন মিয়াসহ এ পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

 শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

মাদারীপুরে বজ্রপাতে আজিজ বেপারি (৮০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ব...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

জামায়াত নেতার  বিতর্কিত কর্মকাণ্ড, সচেতন নাগরিক সমাজের মানববন্ধন  

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির গা...

ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কর্মশালা

দুর্যোগ, যুদ্ধ ও অভিবাসনের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোকে পুনরায় একত্...

নোয়াখালীতে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে চাঞ্চল্যকর ফয়েজ আহমেদ হত্যা ও ব্যবসায়ী আব্দুর রহিম হত্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা