সংগৃহীত
জাতীয়

চালু হচ্ছে আরও ২ স্টেশন

স্টাফ রিপোর্টার : দেশের প্রথম মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু হতে যাচ্ছে। আগামী ১৫ মার্চ চালু হবে মিরপুর ১১ ও কাজীপাড়া স্টেশন।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

আরও পড়ুন : সিনেমার উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু

ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগামী ১৫ মার্চ থেকে মেট্রোরেলের স্টেশন দুটি থেকে যাত্রীসেবা শুরু হবে।

তিনি বলেন, মার্চের মধ্যেই উত্তরা থেকে আগারগাঁও অংশের ৯টি স্টেশনের সবগুলো স্টেশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা। এর অংশ হিসেবে ১৫ মার্চ কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু হচ্ছে। বর্তমান যে টাইমিং (সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত) চলছে সেই সময়ই চলবে।

আরও পড়ুন : কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত ৩৬

এমএএন ছিদ্দিক জানান, উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়ায় স্টেশন দুটি চলতি মাসের শেষ সপ্তাহে চালু হবে এবং আগামী জুলাই মাসে সকাল থেকে রাত পর্যন্ত এ সেবা চালু করা হবে।

তিনি আরও জানিয়েছেন, মেট্রোরেল লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ শেষ পর্যায়ে রয়েছে। স্টেশনের কাজ প্রায় শেষ। এক্সিট ও এন্ট্রির নির্মাণ কাজ চলছে।

আরও পড়ুন : ‘আপত্তি’ তুলে নেবে ভারত

প্রসঙ্গত, মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও ১২ কিলোমিটার অংশে ৯টি স্টেশন। তার মধ্যে বর্তমানে ৫টি স্টেশন চালু রয়েছে। ১৫ মার্চ এই দুটি মিলিয়ে মোট ৭টি স্টেশন চালু হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা