ছবি-সংগৃহীত
জাতীয়

আমাদের দেশের জনগণ শান্তিপ্রিয়

সান নিউজ ডেস্ক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ জনগণের পাশে আছে।

আরও পড়ুন: শীতে কাঁপছে দিল্লি!

শুক্রবার (৬ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী মডেল স্কুল মাঠে অসহায় মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন তিনি। এছাড়া তিনি পান্থকুঞ্জেও শীতবস্ত্র বিতরণ করেন।

আইজিপি বলেন, কয়েক দিন ধরে শীত বেড়েছে। অসহায় মানুষসহ পথশিশুদের কষ্ট হচ্ছে। তাদের কষ্ট লাঘবের জন্য আমরা কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছি। এতে অসহায় মানুষের সামান্য উপকার হলে আমরা কৃতার্থ হবো।

পুলিশ প্রধান বলেন, করোনাকালে যখন মানবিকতার চরম বিপর্যয় দেখা দিয়েছিল তখন পুলিশ নিজের জীবন বিপন্ন করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছি, অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছি, কেউ মারা গেলে দাফন ও সৎকারের ব্যবস্থা করা হয়েছে। করোনা মহামারীর সময় দায়িত্ব পালনকালে ১০৬ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন। তারপরও আমরা জনগণকে সেবা দিয়ে গেছি, জনগণের পাশে থেকেছি।

তিনি বলেন, আমাদের দেশের জনগণ শান্তিপ্রিয়। তারা সবসময় পুলিশকে সহযোগিতা করে। আমরাও জনগণের পাশে আছি।

আরও পড়ুন: সংক্রমণে শীর্ষে জাপান

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো.আতিকুল ইসলাম, ডিআইজি (হেডকোয়ার্টার্স) এস এম মোশতাক আহমেদ খান এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডে ভারতের হতাশা

দুর্দান্ত ছন্দে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। ভারত সফরে ও...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত...

হরমুজে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ জাহাজ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় গ...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা