পল্লবী থানায় বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য নেই
জাতীয়

পল্লবী থানায় বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য নেই

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার মিরপুরের পল্লবী থানায় বিস্ফোরণের সঙ্গে কোন প্রকার জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়।

বুধবার (২৯ জুলাই) পল্লবী থানা ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এতথ্য জানান তিনি।

কৃষ্ণপদ রায় বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের কালশি কবরস্থান এলাকা থেকে ৩ সন্ত্রাসীকে আটক করা হয়, যাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ওয়েট মেশিন সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এই বস্তুটি পরীক্ষার জন্য সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপকে ডাকা হয়। এরই মধ্যে থানা পুলিশ সেটি পরীক্ষার জন্য গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিনি জানান, এতে চারজন পুলিশ কর্মকর্তা ও থানার একজন সিভিলিয়ান কর্মচারী আহত হন। পরবর্তীতে ওই বক্স বা প্যাকেট সদৃশ বস্তুর মধ্যে আরও বিস্ফোরক পাওয়া যায়, যেগুলো এক্সপার্টরা নিষ্ক্রিয় করে থানাকে ঝুঁকিমুক্ত করেছেন।

ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, এই সন্ত্রাসীরা মিরপুর বেইজড অপরাধী। এদের সঙ্গে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এছাড়া পুলিশ সদর দপ্তর থেকে সারাদেশে জঙ্গি হামলার আশঙ্কা করে যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছিল, তার সঙ্গে এটির সম্পর্ক নেই।

‘এই পেশাদার অপরাধীরা কারও জমি দখল বা কাউকে মেরে পালানোসহ যেকোনো অপরাধ কর্মকাণ্ড করে পালানোর সময় এগুলো ব্যবহার করতে পারে অথবা পুলিশকে বিভ্রান্ত করার মতলবও থাকতে পারে।’

বিষয়টির বিশদ তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা